চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিন্দু বিন্দু স্বপ্ন নিয়ে গড়ে উঠুক আগামীর বাংলাদেশের সাফল্যের সমুদ্র

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
১১:১৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
মতামত
A A

আপনার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মোবাইল নম্বরটা জানেন তো? কিংবা সচিবের? পরিষদের অফিসটাই বা কোথায়? জরুরি রক্তের দরকারে আপনার গ্রামে কি কোনো রক্তদাতা আছে? প্রশ্নগুলোর উত্তর অন্তত: নিকট অতীতে আমার কাছে ‘না’ ই ছিল। কিন্তু, সমাধান জানা ছিল না বলার মতো।

এবার উপরের প্রশ্নগুলোর জবাবে সারা দেশের মানুষ সমস্বরে হ্যাঁ বলতে পারে, সে ব্যবস্থা করে ফেলেছি নিজেই। ভয় নেই। সরকারি কর্মচারী শুনেই বাজেটের হিসেব কষতে হবে না। সরকারের কোনো বাজেট ছাড়াই বানিয়েছি ‘আমার ইউপি’ অ্যাপ। শুধু আমি এবং আমার দলের নির্ঘুম রাত, কাজ আর সাহসই আমাদের খরচ। বদলে জমা পড়েছে একরাশ ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় সমাদৃত হয়েছে ‘আমার ইউপি’ অ্যাপ।

কি আছে এই অ্যাপে? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সচিব, ইউডিসি উদ্যোক্তা সবার ফোন নম্বর পাবেন ‘আমার ইউপি’তে। সেই সাথে একটা বাটন টিপেই কল করা যাবে অ্যাপ থেকে। এই অ্যাপ আপনার বর্তমান অবস্থান থেকে ইউনিয়ন পরিষদের লোকেশন জানিয়ে দেবে মুহূর্তেই। সেই সাথে যে কোনো ইউনিয়নের বাসিন্দা রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে পারবেন, প্রয়োজনে নিজ ইউনিয়নের রক্তের ডোনার খুঁজতেও পারবেন।

Banglabid

অ্যাপটিতে কোনো রকম লগইন করতে হবে না। সবার জন্য উন্মুক্ত। গুগল প্লে স্টোরে Amar UP লিখে অনুসন্ধান করলেই মিলবে অ্যাপটি।

দেশে সরকারি কর্মকর্তার উদ্যোগে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে গত বৃহস্পতিবার ‘আমার ইউপি’ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম। তার এই উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমি কথা দিয়েছি, আরো বড় পরিসরে এমন কাজ করতে হলে কোনো বাজেট ছাড়াই করতে রাজি আছি, কেবলমাত্র তাতে যদি দেশের উপকার হয়, তাহলে।

‘আমার গ্রামকে আমার শহর’ বানানোর সরকারি লক্ষ্যের পথে ছোট্ট একটা পদক্ষেপ ‘আমার ইউপি’। ইউপির সাথে নাগরিকের যোগাযোগ সহজ হলে উন্নয়নের কর্মকাণ্ড সহজতর হবে। সেই সাথে বৃদ্ধি পাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

Reneta

‘আমার ইউপি’ হয়তো বিন্দু সমান উদ্যোগ। তবে, এসব বিন্দু বিন্দু স্বপ্ন নিয়ে গড়ে উঠুক আগামীর বাংলাদেশের সাফল্যের সমুদ্র। একরাশ শুভ উদ্যোগের সমুদ্র।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক রানে নায়ক লিচ, মহানায়ক স্টোকস

পরবর্তী

কোটা আন্দোলনের তিন নেতার মামলার তদন্ত স্থগিত

পরবর্তী
করোনা

কোটা আন্দোলনের তিন নেতার মামলার তদন্ত স্থগিত

গ্রিজম্যানকে কেনার ফল পাচ্ছে বার্সেলোনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT