কৃষি

বিনা সরিষা ৯ ও ১০ আবাদে জোর বিজ্ঞানীদের

বিনা সরিষা ৯ ও ১০ আবাদে জোর বিজ্ঞানীদের

ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা সরিষা ৯ ও ১০ চাষের উপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরা।

ফসলের নিবিড়তা বাড়াতে ওই জাতের সরিষা চাষকে লাভজনক হিসেবে দেখছেন কৃষক।

রংপুর নগরীর শ্রীরামপুরে স্বল্প মেয়াদী, উচ্চ ফলনশীল বিনা-৯ ও ১০ পরীক্ষামূলক আবাদ করে একর প্রতি ১৭ থেকে ১৮ মণ ফলন পেয়েছেন কৃষক। রোপা আমন-সরিষা-বোরো শস্য বিন্যাসে এতে ফসলের নিবিড়তা বাড়বে বলেও আশা তাদের।

বিনা উদ্ভাবিত ৯ ও ১০ জাতের সরিষায় তেলের পরিমাণ বেশি হওয়ায় আমদানি নির্ভর ভোজ্য তেলের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

এই দুই জাতের সরিষার জীবনকাল ৮০ থেকে ৮৫ দিন। জাত দুটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিনা সরিষা চাষাবাদের কলা-কৌশল নিয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সরিষার মাঝে মৌ চাষ করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষি গবেষকরা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ফসল সরিষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…