চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনে সেন্সর পেল ‘প্রেম চোর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
বিনোদন
A A

কোনো রকম আপত্তি ছাড়াই বিনা কর্তনে সেন্সর চৌকাঠ অতিক্রম করেছে উত্তম পরিচালিত ছবি ‘প্রেম চোর’। চলচ্চিত্রে সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সেন্সরে ‘প্রেম চোর’ প্রদর্শিত হয়েছে। ওইদিনই আনকাট সেন্সর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সচিবের স্বাক্ষরে আজ (রবিবার) ‘সেন্সর সনদ’ প্রযোজকের কাছে পৌঁছে গেছে বলে জানান খোরশেদ আলম খসরু।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘প্রেম চোর’ ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত খান। তার বিপরীতে রয়েছেন ভারতীয় নেহা আমানদীপ। যিনি পাঞ্জাবি বংশোদ্ভূত। কাজ করেছেন জি বাংলার ‘স্ত্রী’ ও স্টার জলসার ‘ওম নব সিবা’ সিরিয়ালে।

ছবির প্রযোজক সেলিম খান, যিনি শাপলা মিডিয়া কর্ণধার। ‘প্রেম চোর’-এর মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খানের দুই ছবি মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এরমধ্যে নোলক ছবি নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। শুনেছি, ২৯ মে আদালতে রায়ের উপর নির্ভর করছে নোলকের মুক্তি।

তিনি বলেন, যদি নোলকের মুক্তি আটকে যায়, তবে ঈদে ‘প্রেম চোর’ মুক্তি দেব। শাকিব খানের দুই ছবি মুক্তি পেলে ‘প্রেম চোর’ ঈদে মুক্তি দেব না। ঈদের পরেই মুক্তি দেব। শুধু তাই নয়, একসাথে বাংলাদেশ ও কলকাতায় মুক্তি দিতে চাই। সেভাবেই সবকিছু ঠিক করা হচ্ছে।

‘প্রেম চোর’ ছবিতে শান্ত-নেহা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবির ৪ টি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছে আঁখি আলমগীর, সাবরিনা সাবা, শাহরিয়ার রাফাত, জেমি ইয়াসমিন, প্রীতম। এ ছবির গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

ট্যাগ: নেহা আমানদীপপ্রেম চোরশান্ত খানশাপলা মিডিয়াসেলিম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কঠিন নিয়মে বাঁধা পড়েছিলেন সাই পল্লবী

পরবর্তী

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মোদি

পরবর্তী
নরেন্দ্র মোদি-প্রধানমন্ত্রী-নিয়োগ

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মোদি

ওকলাহোমা-টর্নেডো-হোটেল

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোতে হোটেল ধূলিস্যাৎ, বহু হতাহতের শঙ্কা

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT