বিনোদন

বিনামূল্যে ৬০০ ই-বুক ও  মেলায় ‘বইঘর’

বিনামূল্যে ৬০০ ই-বুক ও  মেলায় ‘বইঘর’

বইমেলায় ই-বুক ভিত্তিক ‘বইঘর’ তার হাজারো বই থেকে ৬০০টি বই বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ রেখেছে। বাংলালিংক ও রবির গ্রাহকরা ‘বইঘর’-এর অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে নামমাত্র মূল্যে উপভোগ করতে পারবেন বিভিন্ন লেখকদের নতুন-পুরনো বই।

লেখকের তালিকায় আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রাবেয়া খাতুন, ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদ, মুহম্মদ জাফর ইকবার, আনিসুল হক, আলী ইমাম প্রমুখ। বইমেলা উপলক্ষে জনপ্রিয় দুই লেখকের একাধিক নতুন বইও প্রকাশ করা হয়েছে। এ গুলো হলো ইমদাদুল হক মিলনের পাঁচটি নতুন গল্প ও ‘একটি রহস্য উপন্যাস’ আর সাদাত হোসাইনের উপন্যাস ‘নিঃসঙ্গ নক্ষত্র’।

ইবিএস-এর জনসংযোগ কর্মকর্তা সোমেশ্বর অলি জানান, ‘ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে একুশে বইমেলার চিত্রও। ডিজিটাল প্রজন্মকে সাহিত্যের অনুরাগী করতে প্রযুক্তির শরণাপন্ন হয়েছি আমরা। সাড়াও ভালো পাচ্ছি।’ তিনি আরও জানান, মেলা উপলক্ষে থাকছে কুইজের ব্যবস্থা। বাংলা একাডেমির ‘বইঘর’ স্টলে (৬৩-৬৪ নম্বর) বিভিন্ন কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়ে তাৎক্ষণিক ভাবে যে কেউ জিতে নিতে পারবেন পুরস্কার। একইভাবে আগ্রহীরা অ্যাপ ব্যবহার সংক্রান্ত নিয়মাবলীও জানতে পারবেন।

বাংলা একাডেমি আয়োজিত এই মেলায় তৃতীয়বারের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কারিগরি সহযোগিতা দিয়েছে ইবিএস।

বিষয়:ই বুক বইমেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…