বিনোদন

বিনামূল্যে দেখা যাচ্ছে ইশতিয়াকের ‘গ্যাং কালচার’

নেতৃত্বের জন্য তরুণদের মধ্যে গ্যাং কালচারের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে দেখা যাচ্ছে ইশতিয়াকের ‘গ্যাং কালচার’ বিষয়ক ছবি, যেখানে তরুণরা একত্রে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরদের গ্যাং কালচার নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করলেন লেখক নাট্যকার ইশতিয়াক আহমেদ। এর আগে তিনি বেশ কিছু নাটক বানিয়েছেন। এবার নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। নাম ‘কিশোর গ্যাং’। সোমবার বিকেলে ওয়েব ফিল্মটি প্রকাশ হয়েছে।

নির্মাতা ইশতিয়াক আহমেদ জানান, কয়েকজন কিশোর এবং কৈশোরোত্তীর্ণ তরুণের বখে যাওয়া, গ্যাং কালচারে মিশে যাওয়ার কারণে তাদের পরিবার এবং পারিপার্শ্বিক জায়গাগুলোতে যে পরিবর্তন ও বেদনার গল্প তৈরি হয় তাই নিয়েই মূলত এই ওয়েব ফিল্ম।

কিশোর গ্যাং-এ অভিনয় করেছেন কারার মাহমুদ, রুকাইয়া জাহান চমক, সাব্বির অর্নব, ফয়সাল দ্বীপ, ইব্রাহীম এহসান অনন্য, মাসুম রেজওয়ান, শোয়েব মনির, রকি খান, জয়িতা প্রিয়ন্তি, শশী আফরোজসহ প্রায় অর্ধশতাধিক অভিনয় শিল্পী।

কিশোর গ্যাং নিয়ে এর প্রযোজক সজল বিশ্বাস বলেন,  কিশোর গ্যাংয়ের ভয়াবহতা ব্যাপক। তাই আমি বাণিজ্যিক ভাবনার বাইরে গিয়ে একটা কিছু করতে চেয়েছি। একজনও যদি এই গল্প দেখে উপকৃত হয়, সচেতন হয় সেটাই আমাদের পাওয়া হবে।

বিষয়:ইশতিয়াক ইশতিয়াক আহমেদ ওয়েব ফিল্ম কারার মাহমুদ কিশোর গ্যাং নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…