চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত বিমানের পাইলটসহ ৩ জনের মৃতদেহ নিয়ে জটিলতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে  কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৩ জনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমাগারে রয়েছে। এখনও লাশ না নেওয়ায় ধোঁয়াশা সুষ্টি হয়েছে। ঐ বিমানে হতাহত ৪ জনের বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ায় মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার বিকাল পর্যন্ত এ ৩ জনের মৃতদেহ কবে, কাদের কাছে হস্তান্তর করা হবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকালে ৩ জনের মৃতদেহ ময়না তদন্তের কাজ শেষ করে মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

Banglabid

মৃত্যুদেহ হস্তান্তরের বিষয়টি নিয়ে বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশনের কর্মকর্তাদের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেও কবে মৃতদেহ হস্তান্তর হবে তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

মৃতদেহ হস্তান্তরের বিষয়ে কোন প্রকার কথা বলতে রাজী নন বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশন। ট্রু এভিয়েশনের এক কর্মকর্তার বলছে, বিমানে হতাহত ৪ জনের ভিসার মেয়াদ শেষ হয়েছে জানুয়ারি মাসে। যার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডলোডারম্যান এর মেয়াদ শেষ হয়েছে ১৮ জানুয়ারি।

নিহত ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ আন্দ্রে, পাইলট মুরাদ, কো-পাইলট ইভান এর মেয়াদ শেষ হয় ১৬ জানুয়ারি। এরা অবৈধভাবে অবস্থান কাজ পরিচালনা করে আসছিলেন। ফলে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হয়েছে এবং বিলম্ব হবে।

Reneta

বুধবার সকালে কক্সবাজার বন্দর থেকে এক কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নাজিরারটেক সমুদ্র পয়েন্টে কার্গো বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ তিন বিদেশি নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন আরও একজন বিদেশি। ট্রু এভিয়েশনের কার্গো বিমানটি তখন চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোরের পথে যাচ্ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্গো বিমান বিধ্বস্তবিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT