চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বংসী ডি’মারিয়া, দুর্দান্ত পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনে লিওনেল মেসির নির্দয় ফুটবলে যখন রিয়াল বেটিস কুপোকাত। ঠিক তখন ফ্রান্সে প্রতিপক্ষের ত্রাস আরেক আর্জেন্টাইন। মেসি হ্যাটট্রিক করেছেন, আর অ্যাঞ্জেল ডি’মারিয়া করেছেন জোড়া গোল। আর্জেন্টাইন তারকার বিধ্বংসী ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে তারা অলিম্পিক ডি মার্সেইকে হারায় ৩-১ গোলে। অপর গোলটি কাইলিয়ান এমবাপের।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি দানি আলভেজ ও থমাস মুনিয়েরার। নেইমার তো আগে থেকেই ছিলেন না। তবে তাদের অভাব টের পেতে দেননি ডি’মারিয়া ও এমবাপেসহ অন্যরা।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুইবার প্রতিপক্ষে জালে বল জড়ায় পিএসজি। ম্যাচের ১৫ মিনিটে ডি’মারিয়া গোল করলেও ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপর একেবারে ইনজুরি টাইমে কাঙ্ক্ষিত গোল পায় পিএসজি। ডি’মারিয়ার পাস থেকে গোল করেন এমবাপে। চলতি লিগে ২৩ ম্যাচে ফরাসি তরুণের এটি ২৬তম গোল।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই সমতায় ফেরে মার্শেই। ম্যাচের ৪৬ মিনিটে গোল করেন ভ্যালেরে গার্মেইন। এর নয় মিনিট পরেই আবার এগিয়ে যায় পিএসজি। ৫৫ মিনিটে দুরূহ কোণ থেকে গোল করেন ডি’মারিয়া। ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন মার্শেইর গোলরক্ষক। ফলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন ডি’মারিয়া।

ম্যাচের শেষদিকে এমবাপেকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু স্পট কিক থেকে নেয়া তার শট ঠেকিয়ে দেন বদলি গোলরক্ষক।

এক ম্যাচ কম খেলেই দ্বিতীয় স্থানে থাকা লিঁলের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে যাওয়া পিএসজির শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। ২৮ ম্যাচ খেলা পিএসজির পয়েন্ট এখন ৭৭। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিঁলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেডি’মারিয়াপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT