চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্রোহী কবির ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

শাকের আদনানশাকের আদনান
৬:২২ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৩৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করে তার অবিস্মরণীয় সৃষ্টি এবং চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই সম্পদকে যদি ধরে রাখতে চাই রক্ষা করতে চাই তাহলে একটি উপায় আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম তাদের সাথে নতুনদের একটা সেতু বন্ধন গড়ার দরকার আছে।

জাতীয় কবির নাতনী মিষ্টি কাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাজী পরিবারের পক্ষ থেকে আবেদন করছি যে, বাংলাদেশে যারা আসেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যারা দেশ বিদেশ থেকে আসেন আমি চাই দাদুর মাজার জিয়ারত করুক।

গান, কবিতা, গল্প, উপন্যাস এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কাজী নজরুল ইসলামের পদচারণা ছিলো না। তাঁর অমর সৃষ্টি নিয়ে আরো গবেষণা ও চর্চার প্রয়োজন আছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম বলেন, বিশেষ বিশেষ অনুষ্ঠানে নজরুলের জীবন তার সাহিত্য কর্ম সর্ম্পকে আলোচনা তুলে ধরেন, দেখেন তরুণ সমাজ কীভাবে উদ্দেলিত হয়।

Reneta

নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসী খান বলেন, একমাত্র আমাদের অবলম্বন হল শিক্ষা প্রতিষ্ঠানে সংগীতকে প্রতিষ্ঠিত করা এবং সংগীতের সাথে পরিচিত করা।

অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রেম আর দ্রোহের কবি সবসময়ই ছিলেন সোচ্চার। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সমস্ত অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন। শুধু লড়াই বলতে তার সাহিত্য কর্মের মধ্যে নয় তার কবিতা বা গানের মধ্যে নয় তিনি প্রত্যক্ষভাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকল বিষয়ে তিনি জণগনের জন্য যা লিখে গেছেন তার আবেদন এখনো শেষ হয়ে যায়নি।

কবির সমাধির পাশে আয়োজন করা হয় কবিতা পাঠ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া কবির মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেছেন, স্কুল পর্যায় থেকে নজরুলের সঙ্গে শিক্ষার্থীদের সেতু বন্ধন তৈরি হলে কবির আদর্শ ও চেতনা ধারণ করে তারা সামনে পথ চলতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবিমৃত্যুবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT