জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনার তৃতীয় দিনে বিদ্রোহীদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বাশার সরকার।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতা এর আগে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। কিন্তু সরকারের প্রধান আলোচক বাশার আল জাফারি বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
জেনেভা আলোচনায় কুর্দিদের বাদ দেয়ার পর সিরিয়ার উত্তরে পেসমার্গা কুর্দিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে ফেডারেল সরকার গঠনের প্রস্তুতি নিয়েছে।
আল জাফারি সতর্ক করে বলেছেন, সিরিয়ার জনগণের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এবং অনৈক্যের চেষ্টা ব্যর্থ হবে।







