অর্থনীতি

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে ভিডিও কনফারেন্সে চারটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

নাটোর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জের ওইসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে ভারতের সঙ্গে যৌথভাবে রামপালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের বিরোধীতাকারীদেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

বিষয়:বিদ্যুত শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…