চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতাকারীদের প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এডভোকেট সুলতানা কামাল।

‘যে প্রতিবাদী নাগরিকবৃন্দ বিদ্যুৎকেন্দ্র বিষয়ে কোন সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তি ছাড়াই তাদের বিরোধিতা ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন’ প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ ও জবাব দিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুলতানা কামাল বলেন,‘‘আমি পরিস্কারভাবে জানাতে চাই যে, মাননীয় মন্ত্রী মহোদয়ের এই বক্তব্যটি একেবারেই সত্য নয় এবং তা আন্দোলনকারী নাগরিক সমাজের বিরুদ্ধে ইচ্ছাকৃত অপপ্রচারের শামিল। আমি তার ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এই অসত্য বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি ও তা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন,‘ এটি সবাই জানেন যে, সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে প্রস্তাবিত বিদ্যুকেন্দ্রটি সরিয়ে নিতে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের জনগণ ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসমূহ সরকারের নিকট প্রথম থেকেই ও দীর্ঘ দিন যাবৎ দাবি জানিয়ে আসছে।

কারণ এটি একাধিক দেশীয় ও বিদেশী বিশেষজ্ঞবৃন্দ কর্তৃক বিজ্ঞান ভিত্তিক তথ্য ও যুক্তি দিয়ে প্রমাণ করে দেখানো হয়েছে যে, সরকার কর্তৃক অনেক আগেই ঘোষিত সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকা ‘বাফার জোন’ থেকে মাত্র ০৪ কিলোমিটারের মধ্যে অবস্থিত এই স্থানে কয়লা ভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে তা থেকে বিষাক্ত গ্যাস ও রাসায়নিক বর্জ্য নিশ্চিতভাবেই সুন্দরবনের সকল গাছপালা, তৃণলতা-গুল্ম, পশু-পাখী, জলজ প্রাণীসহ সার্বিক ও অনন্য জীব-বৈচিত্র ধ্বংস হবে, বনের উপর নির্ভরশীল ২/৩ কোটি মানুষের জীবিকা বিনষ্ট হবে এবং সারা দেশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট বিশেষ করে ক্রমবর্ধমান সাইক্লোন জনিত ধ্বংসলীলার চারণভুমিতে পরিণত হবে।’

তিনি জানান, সঙ্গত কারণেই বাংলাদেশের মানুষ ও সারা বিশ্বই আজ সুন্দরবন রক্ষার স্বার্থে রামপাল কয়লা বিদ্যুৎন্দ্রের সম্ভাব্য ক্ষতিকর অভিঘাতের বিষয়টি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে এসেছেন। খোদ বিশ্ব সংস্থা জাতিসংঘের ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি’ ও ‘রামসার সচিবালয়’ থেকে এই প্রকল্প বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।

জনস্বার্থ ও সুন্দরবন বিরোধী সকল সরকারী অপপ্রচার বন্ধ করে, জনদাবি মেনে নিয়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্পটি অবিলম্বে বাতিল বা সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়ার জন্য ৫৩ টি সামাজিক আন্দোলনের সমন্বয়ে গঠিত সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানান তিনি।

ট্যাগ: রামপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের খসড়া অনুমোদন

পরবর্তী

‘সিটিসেল বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’

পরবর্তী

‘সিটিসেল বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’

ফেসবুকে 'জঙ্গিবাদে উস্কানি' রাবি প্রভাষক বরখাস্ত

সর্বশেষ

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT