চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎবিহীন চরাঞ্চলে পিডিবিএফ’র সোলার হোম সিস্টেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
জনপদ, রংপুর
A A
dav

dav

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) দেশের বিদ্যুৎবিহীন প্রত্যন্ত চরাঞ্চলে ‘সৌর শক্তির উন্নয়ন’ প্রকল্পের অধীনে রংপুরের গঙ্গচরা উপজেলার নোহালি ইউনিয়নের চরবাগডহরা ও মীনার বাজারে দুই শতাধিক সোলার হোম সিস্টেম স্থাপন করেছে।

শনিবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো: জিয়াউল হক এ কার্যক্রম পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা।

আবুল হাসনাত মো: জিয়াউল হক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ। এই চরে না আসলে আমরা কখনও জানতে পারতাম না বা আমাদের পক্ষে বোঝা সম্ভব হতো না, নদী ভাঙ্গন ও দূর্গম চর এলাকার মানুষ শত প্রতিকুলতা মোকাবিল করে কিভাবে প্রতিকূল পরিবেশে জীবনযাপন করছে।

এই প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের জুনের মধ্যে রংপুর জেলার গঙ্গচড়া উপজেলার ৯টি ইউনিয়ন, রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুরী ইউনিয়নসহ মোট ১১টি ইউনিয়নের প্রত্যন্ত চর এবং অব গ্রীড এলাকায় ১২১৭০টি পরিবারের মধ্যে সোলার হোম সিস্টেম স্থাপননের মাধ্যমে সৌর বিদ্যুত সেবা নিশ্চিত করা হবে। ২০১৮ সালের জুলাই মাস থেকে এ প্রকল্পের কার্যক্রম চলছে।

এ সময় প্রকল্পের পরিবীক্ষণ মূল্যায়ন ও বাস্তবায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক মো: কামরুজ্জামান জানান, এ ধরনের প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য ঘরে ঘরে কাঙ্ক্ষিত বিদ্যুত সেবা পৌঁছে দেয়া হচ্ছে।

dav

পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মো: মঞ্জুরুল আনোয়ার বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রত্যন্ত চর এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী ২০২১ সালের মাধ্যে সরকার ঘোষিত সকলের জন্য বিদ্যুত সেবা কার্যক্রম নিশ্চিত হবে।

Reneta

প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মনারুল ইসলাম জানান, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- বিদ্যুৎবিহীন বিশেষ করে চর এবং বিদ্যুৎবিহীন গ্রামীণ দরিদ্র্য জনগোষ্ঠীর কাছে নবায়নযোগ্য শক্তি পৌঁছে দেওয়া, সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের উন্নয়ন করা। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ হ্রাস করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিডিবিএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT