চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎকেন্দ্র-গ্যাসক্ষেত্রে কর্মরত বিদেশী নাগরিকদের বিশেষ নিরাপত্তা

রফিকুল বাসার রফিকুল বাসার
৮:০৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বিদ্যুৎকেন্দ্র, গ্যাসক্ষেত্র ও কয়লা খনিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওইসব স্থাপনায় কর্মরত বিদেশী নাগরিকদের বিশেষ নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেয়া হয়েছে। গুলশান হামলার পর রোববার এই নির্দেশনা দেয়া হয়।

এছাড়া বিদ্যুৎকেন্দ্র-গ্যাসক্ষেত্রে বিদেশী প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তা কর্মচারিদের বিশেষ নির্দেশনা মেনে এবং সতর্কভাবে বাংলাদেশে চলাচল করতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস চ্যানেল আইকে বলেন, শুক্রবার রাতেই সকল বিদ্যুৎ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে কর্মরত বিদেশীদেরকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে। সকলকে সর্তক থাকতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী নাগরিক কর্মরত আছেন। গুলশান হামলার পর এসব নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় সরকারের পক্ষ থেকে বিদেশী নাগরিকদের নিরাপদে রাখার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

পাবনা জেলার রূপপুরে স্থাপন করা হচ্ছে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে রাশিয়া রোসাটমের একাধিক নাগরিক কমর্রত। পাবনা জেলার জেলা প্রশাসক পাবনাতে অবস্থিত রাশিয়ার নাগরিকদের নিয়ে বৈঠক করেছেন।

পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো চ্যানেল আইকে বলেন, সামগ্রিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ থাকার নির্দেশ পেয়েছি। সে অনুযায়ি আইন শৃংখলা কমিটির বৈঠক করেছি। কর্মরত বিদেশীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। চলমান রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বর্তমানে দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিনিয়ানা পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরণ। শেভরণের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গুলশান এলাকার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেভরণ বাংলাদেশের কোম্পানি এ্যাফেয়ার্স জাহিদুর রহমান চ্যানেল আইকে বলেন, বাংলাদেশে কর্মরত শেভরণের সকলকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। গুলশান ঘটনার পর বিবিয়ানাসহ সকল গ্যাস ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানিখাতে আমেরিকা, ফ্রান্স, জাপান, চীন, রাশিয়া, ভারত, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক কর্মরত আছেন। এরমধ্যে অন্যতম বিবিয়ানা গ্যাসক্ষেত্রে আমেরিকা, বড়পুকুরিয়া কয়লা খনিতে চীন ও রূপপুর পারমানবিক বিদ্যুতে রাশিয়া।

গতবছর অক্টোবরে নিরাপত্তার কথা বলে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র থেকে ৩৮ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৪৫০ মেগাওয়াটের এক নম্বর ইউনিট থেকে দু’জন এবং নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা-১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত একজন বিদেশী নাগরিক বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন।

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্মি স্টেডিয়ামে নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ঈদ কেনাকাটায় মোবাইল-ট্যাবের দোকানে ক্রেতার ভিড়

পরবর্তী

ঈদ কেনাকাটায় মোবাইল-ট্যাবের দোকানে ক্রেতার ভিড়

মানবতাবিরোধী-জঙ্গিদের ত্যাগ করলেই ঐক্য: আওয়ামী লীগ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT