জনপদ

বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

বিদ্যুতায়িত স্বামী ও স্ত্রীর ছবি, জীবন রক্ষার জন্য সংগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছিন্ন ছবি, বিদ্যুতায়িত স্বামী ও স্ত্রীর ছবি, জীবন রক্ষার জন্য সংগ্রামরত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন স্ত্রীও। আর এ ঘটনায় আহত হয়েছে তাদের সন্তান অনিক।

রোববার সকালে উপজেলার বাঁশতৈলের অবিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অবিরামপুর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শাজাহান মিয়া (৩৫) এবং শাজাহানের স্ত্রী এলোনা বেগম (৩০)।

স্থানীয়রা জানান, উপ‌জেলার অ‌বিরামপুর গ্রা‌মের শাজাহান মিয়া মহিষ চড়াতে বা‌ড়ির পা‌শে মাঠে যান। এসময় মা‌ঠে পড়ে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পি‌ডি‌বি) মেইন লাইনের তারে জড়িয়ে যান তিনি। এসময় শাহজাহান‌কে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পাশে থাকা ছেলে অনিক তাদের উদ্ধার কর‌তে গি‌য়ে আহত হয়। প‌রে অ‌নি‌কের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থে‌কে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অব‌হেলার কার‌ণে এমন দুর্ঘটনা ঘটছে।

মির্জাপু‌রের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হ‌বে।

বিষয়:টাঙ্গাইলের মির্জাপুর বিদ্যুৎস্পৃষ্ট স্বামী-স্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…