চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যা বালানের সেরা পাঁচ (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

বলিউডের ডেসি গার্ল  বিদ্যা বালান সফল একজন নায়িকা। শুধু নায়িকা দিয়ে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে ছবি হিট করা যায় তার জ্বলন্ত প্রমাণ রেখেছেন এ অভিনেত্রী। দাপুটে এ অভিনেত্রী সিনেমা ‘ডার্টি পিকচার’ ও ‘কাহিনী’ ছবির জন্য জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।

কলকাতার মেয়ে বিদ্যা বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।  ১৯৯৫ সালে ‘হাম পাঞ্চ’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে আসেন। এরপর থেমে থাকেননি। অভিনয় জীবনে বিদ্যা বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং স্ক্রিন পুরস্কার।

২০১৪ সালে ভারত সরকার কর্তৃক তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করা হয়েছে। এছাড়া মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। বর্তমানে সংসার ও সিনেমা জগৎ দুটোই সমানভাবে সামলাচ্ছেন তিনি।

হাজারো পুরুষের মন ভেঙ্গে ২০১২ সালে চার বছরের প্রেমিক চিত্র প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাধেন বিদ্যা বালান।  

সফল এ নায়িকার ৩৯তম জন্মদিনে তার অভিনীত সেরা ছবির কিছু অংশ চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য।


২০০৫ সালে সাইফ আলী খান, সঞ্জয় দত্ত ও বিদ্যা বালান অভিনীত ‘পারিনীতি’ ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। পরিচ্ছন্ন গল্প আর ত্রিভূজ প্রেমের গল্পে সাহসী মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য দর্শকদের মন কেড়েছিলেন বিদ্যা।

রাজকুমার হিরানী পরিচালিত ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে আবারো জুটিবদ্ধ হন গ্ল্যামারগার্ল বিদ্যা বালান। সুপারহিট এ ছবিতে সাবলীল অভিনয়ের জন্য হাজারো দর্শকের মন জয় করেছিলেন দাপুটে এ নায়িকা।

 

বলিউড ইন্ডাস্ট্রি পুরুষ কেন্দ্রিক সেই প্রথা ভেঙ্গে শুধু নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করে ইতিহাস গড়েছেন বিদ্যা বালান। বক্স অফিস তোলপাড় করা ২০১১ সালে সমালোচিত ‘ডার্টি পিকচার’ ছবিতে সাহসী অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

রাজকুমার গুপ্তা পরিচালিত ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবিতে দুই বাঙালি অভিনেত্রী অভিনয় করেছেন। ২০১১ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান ও রানী মুখার্জি অভিনীত এ ছবিতে অভিনয় করে সমানভাবে প্রশংসা কুড়িয়েছেন তারা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহিনী’ ছবি দিয়ে আবারো প্রমাণ করেন তার সিনেমায় নায়ক না থাকলেও চলবে। সঞ্জয় ঘোষ পরিচালিত ছবিতে অভিনয় করে বিদ্যা বালান অসংখ্য পুরস্কার সহ বলিপারায় প্রসংশা কুড়িয়েছেন। 

ট্যাগ: নায়িকাবলিউডবিদ্যা বালান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষবরণ: লজ্জা ছিলো না যে শহরে!

পরবর্তী

১২ বছর বয়সেই ‘প্রাপ্তবয়স্ক’ রণবীর

পরবর্তী

১২ বছর বয়সেই 'প্রাপ্তবয়স্ক' রণবীর

পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT