চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বীরত্ব কথা শুনলো শিক্ষার্থীরা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:৩৪ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৭
শিক্ষা
A A

‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’ শিরোনামে স্কুলভিত্তিক কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর। সারা দেশে বছরব্যাপী স্কুলভিত্তিক কর্মসূচি পালনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর একটায় রাজধানী ঢাকার বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের কথা শোনান মুক্তিযোদ্ধা এ কে এম জয়নুল আবেদীন খান বীর প্রতীক।

কীভাবে মুক্তিযোদ্ধারা ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুবাইল-আড়িখোলা পথে রেললাইন উড়িয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করেছিলেন, সে কথা শোনান তিনি।

সেদিনের কথা মনে করে এ কে এম জয়নুল আবেদীন বলেন, ১৯৭১ সালের শেষ দিক। গোপন শিবির থেকে রাতে একদল মুক্তিযোদ্ধা বেরিয়ে পড়েন। তাদের বেশির ভাগ ছিলেন স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত। জলপথে নৌকায় করে লক্ষ্যস্থলে পৌঁছান। ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুবাইল-আড়িখোলা রেলস্টেশনের মাঝামাঝি একটি স্থানে ছোট একটি রেলসেতু আছে। রেলপথের দুই পাশের বেশির ভাগ স্থান জলমগ্ন।

তিনি বলেন, পরিকল্পনা অনুসারে অপারেশনস্থলে দ্রুত কাজ শুরু করি। বিস্ফোরকের প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধারা রেল স্লিপারের নিচের পাথর সরিয়ে বসালেন নিয়ন্ত্রিত মাইন। এক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হলো তাদের কাজ। মাইনের সঙ্গে তার লাগিয়ে তা টেনে নিলেন কাছাকাছি নিরাপদ স্থান পর্যন্ত মুক্তিযোদ্ধারা অবস্থান নিলেন সেখানে। এবার রেলগাড়ির জন্য অপেক্ষার পালা। এদিকে রাত শেষে ভোর হয়। কিন্তু ট্রেনের আর দেখা নেই। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। কারণ যত বেলা হবে, তাদের সেখানে অবস্থান করা বিপজ্জনক হয়ে পড়বে।

এমন সময় শোনা গেল ট্রেনের হুইসেলের শব্দ। তখন আনুমানিক ভোর ছয়টা। কিছুক্ষণের মধ্যেই রেলগাড়ি দৃষ্টিগোচর হলো। ইঞ্জিনের সামনে বালুভর্তি ওয়াগন চিহ্নিত স্থান অতিক্রম করা মাত্র বিস্ফোরক দল বিস্ফোরণ ঘটাল মাইনের। বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত।

তিনি বলেন, বিস্ফোরণে ইঞ্জিন ও দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হলো। সেগুলো রেলপথ থেকে ছিটকে নিচে পড়ে। ইঞ্জিনের পরের বগিতে ছিল পাকিস্তানি সেনারা। তারা বেশির ভাগ হতাহত। অপারেশন শেষ করে আমরা দ্রুত স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যাই।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর একাত্তরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা বীর প্রতীক এ কে এম জয়নুল আবেদীন খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাজি মো. এনায়েত উল্লাহ, স্কুলের প্রধান শিক্ষক সেতারা বেগম। এ ছাড়া বক্তব্য দেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ।

‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’র পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্বের পর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ওপর কুইজের। কুইজে মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন ’৭১ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বই পুরস্কার হিসেবে দেওয়া হয়। স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়শা জাহান। মুক্ত আসরের সদস্য শাহিন মাহফুজ, প্রতীক চাকমা, মাহেরা বিনতে রফিকসহ স্কুলের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলভীবাজারের ‘জঙ্গি আস্তানা’য় কাউন্টার টেররিজমের অভিযান

পরবর্তী

বৃষ্টিতে ডুবল নিউজিল্যান্ডের স্বপ্ন

পরবর্তী
ডু প্লেসিসের সিরিজ জয়ের হাসি

বৃষ্টিতে ডুবল নিউজিল্যান্ডের স্বপ্ন

সংবাদপত্র মুক্তিযুদ্ধে কেমন ভূমিকা রেখেছিলো

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT