শিক্ষা

পরিবর্তন হলো জবির একমাত্র ছাত্রী হলের নাম

জবির ছাত্র হলের বহুতল ভবনের দৃশ্য, নতুন নামের বোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জবির ছাত্র হলের বহুতল ভবনের ছবি, যেখানে নতুন নামের বোর্ড লাগানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত নামটি হবে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’। তবে কেন নাম পরিবর্তন করা হলো সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সিন্ডিকেটের ৯৫-তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, বর্তমান উপাচার্য এসেই নাম পরিবর্তনের এ উদ্যোগ নিয়েছেন তাই তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ নাম পরিবর্তন করার জন্য অনেক আগে থেকেই আলোচনা চলছিল।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সিন্ডিকেটের ৯৫ তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে নতুন নামফলক লাগানোর কাজও শেষ হয়েছে।

২০২২ সালের ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের উদ্বোধন করা হয়। পরদিন ১৭ মার্চ ছাত্রীদের হলে ওঠানো হয়।

বিষয়:ছাত্রী হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি হল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…