চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রান্ত কারও সংস্পর্শে না আসলে শঙ্কার কিছু নেই: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

করোনা ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে না আসলে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

একইসঙ্গে করোনায় আক্রান্ত দেশ থেকে থেকে ফেরত আসা ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন: কোনো ব্যক্তি বিদেশ থেকে আসলেই করোনায় আক্রান্ত নন। তবে তাদের বাড়িতে থাকার জন্য পরিবারের সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন: আক্রান্তদের পরিচয় প্রকাশ হয় এমন কোন তথ্য যেন প্রকাশ না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। গতকাল তিনজন শনাক্ত হওয়ার কথা শুনে অনেকেই হটলাইনে ফোন দিচ্ছেন। তবে নতুন করে এখনও করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

এসময় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর নয় সবাইকে করোনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া জরুরি প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে যাওয়া এবং গণসমাবেশ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।

বাংলাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে করোনা প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বার্ধান জাং রানা।

Reneta

করোনা মোকাবিলায় প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হবে বলেও এসময় জানানো হয়। বাড়িতে রেখেই উন্নত চিকিৎসা দেয়ার চেষ্টা করা হবে। তবে সিরিয়াস হলে হাসাপাতালে আনা হবে। এজন্য ১৬২৬৩ হেল্পলাইন খোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। সব মানুষের মাস্ক পরার দরকার নেই। যাদের প্রয়োজন তাদেরকে মাস্ক দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসবিদেশ ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্দোলন প্রত্যাহারে ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT