চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ দিতে চ্যানেল আইতে আবার এলো ওয়াইএলপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) নামের রিয়েলিটি শো’র মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করাদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ দিচ্ছে চ্যানেল আই ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।এই আয়োজনের সহযোগিতায় আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারে শিক্ষামন্ত্রণালয়। ইয়াং লিডার্স প্রোগ্রামের পঞ্চম আসরে অংশগ্রহণ করতে আগ্রহীদের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। নিবন্ধনকৃত স্নাতকদের মধ্য থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে একশজনকে বাছাই করা হবে, তারা অংশ নেবে মৌখিক পরীক্ষায়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৪০-৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে এই রিয়েলিটি শোতে। চূড়ান্ত বিজয়ী ৬-১০ জন পাবে বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার সুযোগ।

শিক্ষামন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহায়তায় এ লক্ষ্য নিয়েই গত ৪ বছরে ৩৬টি স্কলারশিপ দিয়েছে চ্যানেল আই। এবারও ফ্রান্স, জার্মানী, যুক্তরাজ্য, বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে স্কলারশিপ। এ লক্ষ্য নিয়েই আবারও শুরু হচ্ছে ওয়ালএলপির সিজন-ফাইভ।

রিয়েলিটি শো’র চারটি সিজনের পর এবার চ্যানেল আইয়ের এই পঞ্চম আয়োজন সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

শনিবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন: এই রিয়েলিটি শো’র গত চারটি আসর থেকে ৩৬ জন শিক্ষার্থী দেশের বাইরের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে এবং নেতৃত্ব গুণ বিকশিত করে নিজস্ব পরিচিতি তৈরি করতে পেরেছে। যারা বিদেশ যেতে পারেনি, তারা দেশেই আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়েছে।
আমরা সবসময় চেষ্টা করবো তাদের সঠিক পথে রাখার জন্য। তাদের যখন যেভাবে দরকার সেভাবে সাহায্য করতে আমরা পাশে থাকবো। আমরা তাদের বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়েছি। আশা করছি এবারের আসরের চূড়ান্ত বিজয়ীদের অনেকগুলো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতে পারবো।

রিয়েলিটি শো’র মাধ্যমে দেশের মেধাবীদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ দেয়ার পেছনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়াইএলপি’র অন্যতম বিচারক আব্দুল মুকতাদির।

তিনি বলেন: আমরা শিক্ষায় বিনিয়োগ করতে আগ্রহী। চ্যানেল আইয়ের এই রিয়েলিটি শো’র মাধ্যমে দেশের তরুণ ছেলে-মেয়েদের জানাতে চাই যে, তারা আমাদের সম্পদ। দেশের অর্থনীতিতে তারা যেন গঠনমূলক ভূমিকা রাখতে পারে সেটাই আমাদের চাওয়া।

Reneta

শুধু বিদেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে দেশের তরুণদের পড়ার সুযোগ দিয়ে নয়, ইনসেপ্টা এবং চ্যানেল আই যৌথ প্রচেষ্টায় দেশের কিছু কিছু শিক্ষাক্ষেত্রকে বিশ্বমানে নিয়ে যেতে চায়। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ একটি জাতির জন্য সবচেয়ে লাভজনক। আমরা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উচ্চ শিক্ষাকে বেছে নিয়েছি, তারই প্রতিফলন ওয়াইএলপি।

রিয়েলিটি শো’র সহযোগী বিচারক হিসেবে থাকবেন ইউনিট্রেন্ড লিমিটেডের প্রধান নির্বাহী এবং ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর পরামর্শক তাসলিম আহমেদ।

তিনি বলেন: তরুণ স্নাতকদের নিয়ে এই আয়োজন আস্তে আস্তে বড় হচ্ছে। শো চলাকালীন তাদের মেধা প্রতিদিন বিস্ময় জাগায়। দেশের প্রায় ৫০ শতাংশই তরুণ। তাদেরকে সঠিক দিক-নির্দেশনা দেয়া প্রয়োজন। আর তাদের জন্য এই প্ল্যাটফর্ম ওয়াইএলপি।

সংবাদ সম্মেলনে মূল আয়োজকরা ছাড়াও পাশে থাকার প্রতিশ্রুতি জানান অ্যাপেক্স বাংলাদেশ, মীনা বাজার, আকিজ ফুড এন্ড বেভারেজের মতো দেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

ওয়াইএলপির পঞ্চম আসরে সম্প্রচার সহযোগি হিসেবে থাকবে বাংলা ট্রিবিউন, আনন্দ আলো, সাপ্তাহিক, রেডিও ভূমি ৯২.৮ এফএম এবং রেডিও আম্বার ১০২.৪ এফএম। জনসংযোগ সহযোগি হিসেবে থাকছে আইএমজি কনসালটেন্টস এবং অ্যাক্টিভেশন পার্টনার হিসেবে থাকছে আই ক্রিয়েশন লিমিটেড।

ওয়াইএলপি সম্পর্কে জানতে এবং সংযুক্ত থাকতে : https://www.facebook.com/channeliylp/

এই ফেসবুকে পেইজে ভিজিট করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনসেপটাওয়াইএলপিশিক্ষা বৃত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT