চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব অ্যালজাইমার দিবস পালিত

জাহিদ রহমান জাহিদ রহমান
৩:৫০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A
বিশ্ব অ্যালজাইমার দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল এর উদ্যোগে বিশ্ব অ্যালজাইমার দিবস- ২০২৩ পালিত হয়েছে। “ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে কখনোই খুব তাড়াতাড়ি বা খুব দেরি হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে বিশ্ব অ্যালজাইমার দিবস।

দিবসটি উপলক্ষে গতকাল (২০ সেপ্টেম্বর) বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল এর নিউরোলজি বিভাগের আয়োজনে এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সৌজন্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স-এর হাসপাতাল প্রাঙ্গণে সচেতনতামূলক র‌্যালি এবং সকালে হাসপাতালটির নিউরোলজি কনফারেন্স কক্ষের (৩য় তলায়) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ কাজী দীন মোহাম্মদ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ বদরুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মালিহা হাকিম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ কোরাইশি, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার (বাবু) ও চিত্রনায়ক রিয়াজ।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা প্যানেলিস্ট হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সেলিম শাহী। অনুষ্ঠানে আলোচকরা অ্যালজাইমার রোগে আক্রান্ত ব্যক্তির সেবা ও করণীয় চিকিৎসার প্রতি গুরুত্বারোপ করেন এবং সকল পর্যায়ে এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংশিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগ: ইনসেপটাইনসেপটা ফার্মাসিউটিক্যালস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঘুড্ডি’ নির্মাতা সালাহউদ্দীন জাকীকে বিদায় জানালো চ্যানেল আই

পরবর্তী

ম্যাপে দেখানো রাস্তায় গিয়ে স্বামীর মৃত্যু, গুগলের বিরুদ্ধে স্ত্রীর মামলা

পরবর্তী
একটি পরিবার বনভূমিতে বসে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাপে দেখানো রাস্তায় গিয়ে স্বামীর মৃত্যু, গুগলের বিরুদ্ধে স্ত্রীর মামলা

একটি ডাম্বেল ও একটি মস্তিষ্কের মূর্তি, মনোযোগ ও স্বাস্থ্য সচেতনতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যায়াম করলেই বাড়বে মেধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT