চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী প্রকল্পে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে সরকার: অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:৫৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

বিদেশী ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবে’র সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের প্রতি জাপানের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূত।

রোববার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানবি এবং ওমেন চেম্বার নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এই কথা জানান।

১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত বিদেশীদের মধ্যে ৭ জনই জাপানের নাগরিক। এদের মধ্যে মেট্রোরেল প্রকল্পে জড়িত ছিলেন ৩ জন। তারপর থেকেই বিদেশী নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

Banglabid

বিশেষ করে উন্নয়ন প্রকল্পে বিদেশী নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তার দাবি ওঠে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে। সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ ব্যাপারে আবারো সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবে।

বিদেশীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান অর্থমন্ত্রী। যদিও এটি সরকারের জন্য একটু ব্যয়বহুল বলে মনে করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যেসব এলাকায় বিদেশি প্রজেক্ট বাস্তবায়নাধীন রয়েছে সে সমস্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে।’।

Reneta

জাপানি রাষ্ট্রদূত অর্থমন্ত্রীকে কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘জাপানের অর্থায়নে যেসব প্রকল্প আছে, সেগুলোতে বিশেষ নিরাপত্তা চেয়েছেন তিনি। আমরা তাদের নিরাপত্তা দেব। ইতিমধ্যেই পদ্মা সেতু প্রকল্পে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।’

চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপি’র আকার ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা। এর মধ্যে বিদেশী ঋণ থেকে পাওয়ার আশা ৩৮ হাজার ৯শ’ ৪৭ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সাংবাদিকদের কথা

পরবর্তী

ঝড়ে পাটকলের শেড ভেঙে নিহত ৫

পরবর্তী

ঝড়ে পাটকলের শেড ভেঙে নিহত ৫

জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ থেকে উপকরণ তালিকা চেয়েছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT