ফরিদপুরে ঝড়ে পাটকলের শেড ভেঙে ৩ শ্রমিকসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক। রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার বাখুন্ডা এলাকার `জোবাইদা করিম জুট মিলে’র একটি শেড ভেঙ্গে পড়ে এক নারীসহ তিন শ্রমিক নিহত হয়। নিহত তিন শ্রমিকের নাম হযরত আলী, মালতী রানী এবং চান্দু। এসময় আহত হয় অন্তত ৫০ শ্রমিক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাছাড়া ঝড়ে গাছ চাপা পড়ে জসিমনগর এলাকায় বিরেন সিকদার নামে একজন ও দরানী পাড়া গ্রামে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রচণ্ড ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। বিধ্বস্ত হয় প্রায় শতাধিক ঘরবাড়ি।







