চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় নায়ক

আমীন আল রশীদ আমীন আল রশীদ
১২:০৩ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
মতামত
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, মাথায় হাত দিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু মৃত্যু পাহাড়ের মতো ভারী–এই প্রবাদটি যাদের জন্য, আনিসুল হক নিঃসন্দেহে সেই মানুষগুলোর অন্যতম; যারা স্বপ্ন বোনেন, স্বপ্ন দেখান। ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক সেরকমই একজন স্বপ্নবান মানুষ যিনি এই মহানগরীর মানুষ স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। কিছু স্বপ্নের বাস্তবায়নও করেছিলেন। কিন্তু আরও অনেক কাজ বাকি।

গত বছর একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বলেছিলেন, দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে যাবে। কিন্তু তা আর হলো না। এই স্বপ্নের বাস্তবায়নের আগেই তিনি চলে গেছেন স্বপ্নেরও বহু দূরে। আর তাঁকে আমরা খুঁজে পাব না। তিনি মিশে যাবেন দূর নক্ষত্রে…গোধূলীর লাল মেঘে…রাতের নিকষ অন্ধকারে…শিউলির সাদায়…শীতের কুয়াশায়। …বিদায় নায়ক।

রাজনীতিবিদদের সম্পর্কে আমাদের গড়পরতা যে ধারণা বা বিশ্বাস, তার সঙ্গে আনিসুল হকের ব্যবধান ঢের। রাজনীতির জটিল ও কূটিল পথে তিনি হাঁটেননি। আবার রাজনীতিবিচ্ছিন্নও ছিলেন না। রাজনৈতিক প্রক্রিয়ায়ই তিনি রাজনীতিবিদদের অতি কাঙ্ক্ষিত ঢাকা সিটির একটি অংশের মেয়র হিসেবে নির্বাচিত হবার পর নানা কাজ এটি প্রমাণ করে দিয়েছিলেন যে, ব্যক্তিগত লোভ-লালসার থেকে দূরে থেকে কিংবা রাজনৈতিক ক্যাডার ও মাস্তান না পুষেও স্রেফ মানুষের জন্য কাজ করা সম্ভব। প্রয়োজন সদিচ্ছা, সাহস আর দৃঢ়চেতা মন। এমন সাহসী আর দৃঢ়চেতা মেয়র এই মহানগরীর মানুষ আনিসুল হকের আগে কি আর দেখেছিল?

Banglabid

তবে তিনি নিজেও স্বীকার করে নিয়েছিলেন যে, সিটি কর্পোরেশনের মাফিয়াদের দৌরাত্ম্য। সদিচ্ছা থাকলেও সব কাজ তিনি করতে পারেন না। কেননা একদিকে লোকবল আর আর্থিক সংকট অন্যদিকে রাজনৈতিক বিবিধি চাপ–সব মিলিয়ে আনিসুল হক যা করতে চেয়েছিলেন এবং যেভাবে করতে চেয়েছিলেন, যে স্বপ্ন তিনি এই মহানগরীর মানুষকে দেখাতে শুরু করেছিলেন, তার অনেক কিছুই অল্প সময়ে করে যেতে পারেননি। বহুবিধ চাপ ও সীমাবদ্ধতা তাঁকে যে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে, সে ইঙ্গিত তিনি নানা সময়ে দিয়েছেন। তবে কি এমন দূরারোগ্য মস্তিষ্কের ব্যাধি ওই ভীষণ চাপেরই ফল?

বাংলাদেশের মানুষের গড় আয়ু বিবেচনায় আনিসুল হকের এই মৃত্যুকে অনেকে হয়তো অকাল মৃত্যু বলে স্বীকার করবেন না। কেননা ৬৫ বছর একেবারে কম সময় নয়। এই সময়ে তিনি দেশের অর্থনীতিকে অনেক দিয়েছেন। দেশের শিল্প-সংস্কৃতিতেও তিনি যা দিয়েছেন, বিশেষ করে যখন বাংলাদেশে টেলিভিশন বলতে মানুষ কেবল বিটিভিকে বুঝত, ওই সময়েও নিজেকে একটি অগ্রসর চিন্তার আধুনিক উপস্থাপক হিসেবে তিনি যেভাবে নিজেকে প্রমাণ করেছিলেন, তা এই সময়ের তরুণদের জন্য নিঃসন্দেহে ঈর্ষার।

তবে রাজধানী ঢাকাকে বদলে দিতে আনিসুল হক যে নতুন লড়াই শুরু করেছিলেন, সেটি অসম্পূর্ণই থেকে গেলো। যারা তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা সেই অসম্পূর্ণ কাজ আদৌ শেষ করতে পারবেন কি না বা করবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে যে মাফিয়াদের কথা তিনি বলেছিলেন, তারা অনেক্ ক্ষমতাবান। তাদের কাছে মানুষের প্রতি ভালোবাসা বা কমিটমেন্টের বদলে বরং জনগণের পয়সা মেরে নিজের ব্যাংক ব্যালান্স বাড়ানো আর মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ে তোলাই ধ্যান-জ্ঞান। সেই জায়গায় আনিসুল হকের সঙ্গে তাদের ফারাক সুস্পষ্ট। সুতরাং যে স্বপ্ন তিনি এই মহানগরীর মানুষকে দেখাতে শুরু করেছিলেন, তার বাস্তবায়ন যে এখন সুদূরপরাহত, তাতে অন্তত ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নেই।

Reneta

মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ বা সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে ১৩ আগস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন আনিসুল হক। এই সময়ের মধ্যে আমরা গণমাধ্যমকর্মীরা তাঁকে বেশ কয়েকবার মেরে ফেলেছি। ব্রেকিং দিয়েছি যে তিনি মারা গেছেন। কিন্তু বারবার এই খবরকে গুজব প্রমাণ করে আনিসুল হকের পালস নড়ে উঠেছে। সবশেষ তার শুভাকাঙ্ক্ষীদের মনে এরকম একটা বিশ্বাস জন্মে গিয়েছিল যে, এত বারবার মৃত্যুর পরে সত্যি সত্যিই হয়তো আনিসুল হক বেঁচে উঠবেন এবং সগর্বে উঠে দাঁড়িয়ে বলবেন, প্রিয় নগরবাসী, আমি ভালো আছি। আসুন আমরা এই শহরটাকে নতুন করে গড়ে তুলি।

কিন্তু আনিসুল হক, তা আর হলো না। আপনি আমাদের ছেড়ে সত্যি সত্যিই চলে গেলেন। আপনাকে নিয়ে যেসব গুজব আর ষড়যন্ত্র তত্ত্বের জাল ছড়ানো হয়েছিল, তা ছিন্ন করে আপনি সত্যি সত্যি বেরিয়ে গেলেন এমন এক দূরলোকে, যেখানে কোনো ধরনের গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব আপনার টিকিটিও ছুঁতে পারবে না।

গত বছরের মে মাসে ব্র্যান্ড ফোরামের আয়োজনে নর্থসাউথ ইউনিভার্সিটিতে তরুণদের একটি সমাবেশে আনিসুল হক দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমার জীবনটা শুরু হয়েছিল একটা অগস্ত্যযাত্রার মতো। এ এক অন্তহীন পথে ছুটে চলা।’ তিনি বলেন, ‘লাইফ ইজ আ ট্রিপ, ওই ট্রিপে কোনো ম্যাপ নেই। এই ম্যাপ নিজেকেই তৈরি করে নিতে হয়। আমাদের কার কতটুকু টাকা আছে, ওটি একটি অংকের হিসাব। কিন্তু তার কতুটুক সময় আছে? জীবনের কোন পথ পর্যন্ত পেরোনোর জন্য বিধাতা লিখে রেখেছন, আমি জানি না। সময়ের হিসাব আমরা জানি না।’ সময়ের হিসাব আসলেই কেউ জানে না। আপনি এখন সময়ের বহু ঊর্ধে। ভালো থাকবেন আনিসুল হক; আমাদের নায়ক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়র আনিসুল হক আর নেই

পরবর্তী

শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাযা

পরবর্তী
আনিসুল হক

শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাযা

গ্যাসসাগর গেটবুক, গ্যাসসাগর প্রবেশদ্বার, গেটের উপরে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় এখনও মিলবে মুক্তিযুদ্ধের স্মৃতি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT