চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের মুখে সৌদি আরবে যাচ্ছেন না নিকি মিনাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৯
বিনোদন
A A

সৌদি আরবে ‘জেদ্দা ওয়ার্ল্ড ফেস্ট’-এ অংশ নেয়ার কথা ছিলো আমেরিকার হিপহপ ঘরানার অন্যতম পপস্টার নিকি মিনাজ। তার আগমনকে ঘিরে সৌদিতে তৈরী হওয়া বিতর্কের মাঝে এবার শোনা গেল, সৌদিতে অনুষ্ঠিতব্য কনসার্টে আসছেন না নিকি মিনাজ।

সৌদিতে নিকি মিনাজের আসার খবরে বহুজন প্রশ্ন তুলছেন যে, নিকি মিনাজের পোশাক এবং খোলামেলা গানের বক্তব্য রক্ষণশীল আরবের সঙ্গে মানানসই নয়। তার উপর নিকি মিনাজের কনসার্ট টি দেখতে সৌদি নারীদের পর্দা করে আসার বাধ্যবাধকতা চাপিয়ে দেন আয়োজকরা। এই নিয়েও ক্ষুব্ধ ও সোচ্চার হয়ে উঠেন সৌদি নারীরা।

তারা প্রশ্ন তুলেন, নিকি মিনাজের মতো একজন খোলামেলা শিল্পীর পারফর্ম দেখতে কেনো পর্দা করে আসা লাগবে! আয়োজকদের এমন দ্বৈত নীতি নিয়ে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বেশ কয়েকজন নারী সোশাল মিডিয়াতে ভিডিও বার্তাও দেন। এছাড়া অনেকেই মুসলিম প্রধান একটি দেশে নিকি মিনাজের মতো শিল্পীর কনসার্ট আয়োজনকে ভালোভাবে নেননি, শুধু তাই নয় এখন হজের মৌসুমে নিকি মিনাজের মতো শিল্পীকে ডেকে নিয়ে আসায় আয়োজকদের প্রতিও নাখোশ হন দেশটির সাধারণ মানুষ!

আর এসব দিক বিবেচনা করেই সৌদি কনসার্টে আসতে অস্বীকৃতি জানালেন নিকি মিনাজ। মঙ্গলবার এক বিবৃতিতে নিকি সাফ জানিয়ে দিলেন যে, ১৮ জুলাই জেদ্দায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফেস্টে তিনি অংশ নিচ্ছেন না।

মূলত এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে বিশেষ ভূমিকা রেখেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফাউন্ডেশন। কেননা এই সংগঠনের তরফ থেকে গেল শুক্রবার নিকি মিনাজের কাছে একটি খোলা চিঠি দেয়া হয়। সেখানে নিকি মিনাজকে ওই কনসার্টে অংশ না নেওয়ার অনুরোধ করা হয়।

চিঠিতে নিকি মিনাজের কাছে আহ্বান জানিয়ে বলা হয়, সৌদি আরবের বিপুল অর্থ যেন তিনি প্রত্যাখ্যান করেন এবং দেশটিতে বন্দি থাকা নারী অধিকারকর্মীদের মুক্তির দাবিতে বিশেষ ভূমিকা রাখেন।

Reneta

এমন চিঠির পর মঙ্গলবার নিকি মিনাজ একটি বিবৃতিতে জেদ্দায় কনসার্টে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান এবং ওই ফাউন্ডেশনের কথামতো তিনি বলেন: সৌদি আরবে আমার ভক্তদের জন্যই রাজি হয়েছিলাম। তবে আমি মনে করি নারী অধিকার, এলজিবিটি সম্প্রদায় ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দেয়া আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দানিকি মিনাজপপস্টারসৌদি আরবহিপহপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT