চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত সীমান্ত দেখানোর বিষয়টি ‘গভীরভাবে যাচাই করছে’ অ্যাপল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
ক্রিমিয়া-রাশিয়ার অংশ-বিতর্কিত সীমান্ত

বিশ্বজুড়ে বিতর্কিত সীমান্তগুলোকে নিজ অ্যাপে কীভাবে দেখানো হচ্ছে সেটি ‘গভীরভাবে যাচাই করা’র কথা জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

সম্প্রতি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ম্যাপ এবং আবহাওয়া বিষয়ক অ্যাপে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে দেখায়। এ নিয়ে ইউক্রেন সমালোচনা করলে প্রতিষ্ঠানটি এ কথা জানায়।

আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, কোম্পানিটি সব দেশের ক্ষেত্রেই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ আইন অনুসরণ করে থাকে। ক্রিমিয়া সীমান্তের পরিবর্তনটি শুধু রুশ ব্যবহারকারীদের জন্য আনা হয়েছিল জানিয়ে ওই মুখপাত্র বলেন, সেখানকার নতুন আইনের কারণেই কাজটি করা হয়েছিল।

চলতি সপ্তাহের শুরুর দিকে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ, স্টেট ডুমাতে এক বিবৃতির মাধ্যমে অ্যাপলের অ্যাপে ক্রিমিয়া মানচিত্রের পরিবর্তনের ঘোষণাটি দেয়া হয় এবং বলা হয় যে আগের দেখানো সীমান্ত রেখাগুলো ‘ভুল ছিল’।

পরিবর্তিত মানচিত্রে ক্রিমিয়া এবং সেভাস্তোপোলকে রাশিয়ার অন্তর্ভুক্ত এলাকা হিসেবে দেখানো হয়েছে বলে জানানো হয় ওই ঘোষণায়।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ে নিন্দা ও সমালোচনার ঝড় তুলেছিল।

Reneta

আর এ কারণেই ইউক্রেন বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে।

তবে অ্যাপল তার বিবৃতিতে জোর দিয়ে বলছে, ক্রিমিয়া সীমান্তের মানচিত্র রাশিয়ার বাইরে অন্য কোনো স্থানের জন্য অ্যাপল ম্যাপসে পরিবর্তন আনা হয়নি।

‘আমাদের ম্যাপগুলোতে চিহ্নিত করার আগে আমরা সবসময় আন্তর্জাতিক আইন অনুসরণ করি। পাশাপাশি সংশ্লিষ্ট মার্কিন আইন ও অন্যান্য অভ্যন্তরীণ আইনও পর্যবেক্ষণ করি এবং তারপর আইন অনুসারে পরিবর্তন আনি।’

অ্যাপল আরও জানায়, যেহেতু তাদের রিভিউয়ের কারণে বেরিয়ে এসেছে কীভাবে বিতর্কিত সীমান্তের বিষয়গুলো মোকাবিলা করা উচিত, সেহেতু ভবিষ্যতে তারা প্রয়োজনে আরও পরিবর্তন আনবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোনইউক্রেনক্রিমিয়ারাশিয়ারাশিয়া-ইউক্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT