চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত কর সংস্কার আইন মার্কিন সিনেটে অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সংস্কার আইনে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ৪৮টি বিরোধী ভোটের বিপরীতে পক্ষে ৫১টি ভোট পেয়ে সিনেটে পাস হয় আইনটি।

এর আগে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসেও বেশ সহজেই উতরে গিয়েছিল এই আইন। কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংস্কার আইনটিতে অনুমোদন পেতে সুবিধা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

চূড়ান্ত অনুমোদন পেতে হলে আরও কিছু প্রক্রিয়াগত জটিলতার নিস্পত্তি করতে হবে। সেজন্য আইনটিকে বুধবার আবারও নেয়া হবে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে।

সব জটিলতা পেরিয়ে সংস্কার আইনটি পাস হয়ে যাবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। যদি তাই হয়, তবে এটি হবে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ আইনি বিজয়।

সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের এই ব্যাপক আকারের কর সংস্কার আইন বাজেটে ঘাটতি আরও বাড়াবে এবং তা হবে যুক্তরাষ্ট্রের অতিধনীদের জন্য খুবই সুবিধাজনক।

রিপাবলিকানদের যুক্তি, সংস্কার আইনের মাধ্যমে কর কমিয়ে আনলে কর্পোরেশন, ক্ষুদ্র ব্যবসা এবং ব্যক্তিদের কাজে সুবিধা হবে। ফলে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন সিনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT