চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত এলবি নিয়ে ‘বিশ্বকাপ বঞ্চিত’ স্কটিশদের ক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে স্কটল্যান্ডের। বুধবার বৃষ্টি আইনে ক্যারিবীয়দের কাছে ৫ রানে হারে স্কটিশরা। কিন্তু বৃষ্টি আর পারফরম্যান্সের চেয়ে স্কটল্যান্ডের হারের পর বেশি চর্চা হচ্ছে বিতর্কিত একটি এলবিডব্লিউ সিদ্ধান্ত ঘিরে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে ‘বিশ্বকাপ বঞ্চিত’ স্কটিশরা। তুমুল হইচই চলছে ক্রিকেট বিশ্বেও।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মত বিশ্বকাপ থেকে ছিটকে দিতে স্কটল্যান্ডের সামনে টার্গেট ছিল ১৯৯ রানের। লক্ষ্যের দিকে ছুটতে থাকা স্কটিশদের শুরুটা ভাল না হলেও মাঝপথে গিয়ে আশা জাগিয়েছিল তারা। কিন্তু প্রকৃতি বাধা হওয়ার আগে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত। পরে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের আলোর সঙ্গে নিভে যায় স্কটিশদের বিশ্বকাপের আলোও।

ম্যাচের ৩৫.২ ওভারে ‍বৃষ্টি নামার সময় স্কটল্যান্ডের রান যখন ৫ উইকেটে ১২৫, তখন ডিআরএস নিয়মে ৫ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রবল বৃষ্টিতে খেলা আর শুরুই হতে পারেননি। পরে সেই পাঁচ রানই বাঁচিয়ে দিয়েছে ক্যারিবীয়দের বিশ্বকাপ স্বপ্ন। আর ভেঙে যায় স্কটিশদের হৃদয়।

বৃষ্টির শুরুর কয়েক মিনিট আগেই আউট হন রিচি বেরিংটন। তার আগে ক্যালাম ম্যাক্লাউডের সঙ্গে ৪২ ও জর্জ মানজির সঙ্গে ৩৮ রানের দুটি জুটিতে দলকে পথে রেখেছিলেন তিনি। ৬৮ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলার সময়ই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হন।

অফস্পিনার অ্যাশলি নার্সের বল অফস্টাম্পে পড়ে অনেকটা ঢুকে বেরিংটনের পায়ে আঘাত হানে। অফস্টাম্পের বাইরে বল পড়ার পর ইম্প্যাক্ট ছিল লেগস্টাম্পের বাইরে। স্পষ্ট দেখা যাচ্ছিল বল লেগস্টাম্পের অনেক বাইরে দিয়েই বল বেরিয়ে যেত। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। ডিআরএস না থাকায় রিভিউ নেয়ার সুযোগ ছিল না। ফলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বেরিংটনকে। তার সঙ্গে পথ হারায় স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নও।

ডিআরএসের নিয়ম বলছে, বৃষ্টি শুরুর সময় স্কটল্যান্ডের যে ১২৫ রান ছিল, বেরিংটন আউট না হলে ওই রানেই ম্যাচ জিতত তারা।

Reneta

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার, ‘আমরা এটাকে নিরপেক্ষ হিসাবে দেখি না। ওটা যে এলবিডব্লিউ ছিল না পরিস্কারভাবেই বোঝা যাচ্ছিল। কিন্তু এই টুর্নামেন্টে আমাদের বিপক্ষে এটাই প্রথম এই ধরনের সিদ্ধান্ত না।’

বিশ্বকাপের কোয়ালিফাইং টুর্নামেন্টে সিদ্ধান্ত পর্যালোচনার মত কোনো পদ্ধতি না থাকায় সমালোচনা আরো বেশি হচ্ছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট শুরুর আগে এ বিষয়ে বলেছিল, ‘সব ম্যাচই ডিআরএস সিস্টেম ব্যবহারের মত না বলেই সুবিধাটি রাখা হচ্ছে না।’

কিন্তু প্রশ্ন উঠছে, গত বছর অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের সব ম্যাচেই যদি ডিআরএস ব্যবহৃত হতে পারে, তাহলে বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচের মত গুরুত্বপূর্ণ লড়াইতে কেন সেটা ব্যবহার করা হল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT