চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-সোহানদের কাবু করে সাকিব-তামিমদের বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামার আগে নিজেদের স্পিন শক্তি দেখাল আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান আর চায়নাম্যান জহির খান মিলে লেগ স্পিনে কাবু করে বিসিবি একাদশকে মাত্র ১২৩ রানে গুটিয়ে দিয়েছে তারা। তিনদিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলেও সাকিব-তামিমদের বার্তা দিয়ে রাখল আফগানরা।

সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে গিয়ে নাজেহাল অবস্থা হয় নুরুল হাসান সোহানদের। আফগান স্পিনারদের দাপটে মাত্র ৪৪.১ ওভার টিকতে পারেন তারা। আফগানদের করা ২৮৯ রানের জবাবে বিসিবি একাদশ গুটিয়ে যায় মাত্র ১২৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করে আল-আমিন জুনিয়র।

এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহানদের মতো ব্যাটসম্যান থাকার পরও দেড় সেশন ব্যাট করতে পারেনি বিসিবি একাদশ।

বাংলাদেশের এই দলের ব্যাটসম্যানদের স্পিন ঘূর্ণিতে বেশি ভুগিয়েছেন চায়নাম্যান জহির। ১১.৩ ওভার বল করে মাত্র ২৪ রানে ৫ উইকেট নেন তিনি। অধিনায়ক রশিদ পান ২৬ রানে ৩ উইকেট। লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের চিরায়ত দুর্বলতা এদিন আরও একবার প্রকাশ হল।

আগের দিনের ৮ উইকেটে ২৪২ রান নিয়ে নেমে এদিন মাত্র ১ উইকেট হারিয়ে আরও ৪২ রান যোগ করে ইনিংস ঘোষণা করে আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। দলের ১৬ রানে ওপেনার সাব্বির হোসেনকে ফেরান পেসার শাপুর জাদরান। ১৯ রান করা এনামুলকে এলবিডব্লিও করে উইকেট নেয়া শুরু করেন রশিদ। আহমেদ শিরজাদ ফেরান ফজলে রাব্বিকে।

Reneta

অভিজ্ঞ নাঈম ইসলামকে আউট করে উইকেট নেয়া শুরু জহিরের। ৬০ রানে ৪ উইকেট খুইয়ে বিপাকে পড়া বিসিবি একাদশ আর দাঁড়াতে পারেনি। একের পর উইকেট তুলে নিতে থাকেন জহির-রশিদরা।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তোলে আফগানিস্তান। ৩.৫ ওভার খেলা হওয়ার পর ম্যাচ ড্র হয়ে যায়।

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামেই।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান প্রথম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ (ডিক্লে) ও ১৪/০।

বিসিবি একাদশ প্রথম ইনিংস: ৪৪.১ ওভারে ১২৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবি একাদশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT