বিজয় দিবসে দিল্লিতে ‘আমি ও রবীন্দ্রনাথ’

বিজয় দিবসে দিল্লীত ‘আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চস্থ করতে ঢাকা ছেড়েছে নাট্যদল প্রাঙ্গণে মোর। দলটি দিল্লীতে আরেক নাটক মঞ্চস্থ করবে। সেটির নাম ‘ঈর্ষা’। বুধবার ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে অনন্ত হীরার নেতৃত্বে ১০ সদস্যের দল। ২৩ ডিসেম্বর ঢাকা ফিরবে তারা।

নাটক দুটি হল সৈয়দ শামসুল হকের ‘ঈর্ষা’। নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। অন্যটি নূনা আফরোজ এর লেখা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’।
নিউ দিল্লির ইমপ্রেসারিও এন্ড হ্যাবিটাট সেন্টারের আমন্ত্রণে ভারত যাচ্ছে দলটি। দলের প্রধান অনন্ত হীরা দেশ ছাড়ার আগে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দিল্লির গ্রিনরুম থিয়েটার-এর কারিগরি সহযোগিতায় ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে বিজয় দিবস সন্ধ্যায় ‘আমি ও রবীন্দ্রনাথ মঞ্চস্থ হবে। আর ১৭ ডিসেম্বর মঞ্চায়িত হবে ‘ঈর্ষা’।
সৈয়দ শামসুল হকের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। দলের অন্যতম নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমরা দিল্লি গ্রীন রুম থিয়েটার এর আমন্ত্রণে আগেও এসেছি। ‘আমি ও ররবীন্দ্রনাথ’ নাটকের প্রদর্শনী করেছি। সেই ধারাবাহিকতায় তারা আবার আমাদের ডেকেছে। সম্মানিত বোধ করছি।
দলটির নবম প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটির ১৮ তম মঞ্চায়ন হতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। দলের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’র ২৩ তম মঞ্চায়ন হবে এটি। নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, নূনা আফরোজ ও অনন্ত হীরা।






