বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ।
সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, স্মৃতিসৌধে যাওয়া-আসার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বাধা দেয়া হয়েছে।
গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে সরকার দেশে একদলীয় শাসনের ব্যবস্থা পাকাপোক্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণই প্রমাণ করবে তারা কাকে চায় ।









