চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনিয়ে নেয়া বিজয় আবারও ফিরতে দেখছেন এক মুক্তিযোদ্ধা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:০৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
এক মুক্তিযোদ্ধা বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালে রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ৭ মার্চ সরাসরি বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন। এরপর শত্রুর বিরুদ্ধে দেশে প্রতিরোধ লড়াই করে গ্রেনেড ছোড়া, রাইফেল চালানো শিখতে ভারতে গিয়েছিলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ডিসেম্বরে দেশে ঢোকার কথা থাকলেও তিনি ও সহযোদ্ধাদের আর ঢুকতে হয়নি। কারণ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ততোদিনে ঢাকার কাছাকাছি পৌঁছে গেছে। দেশ শত্রুমুক্ত হয়েছে, বিজয় অর্জিত হয়েছে এটা তিনি জেনেছিলেন ভারতে বসে রেডিও শুনে। তাই তখন বাংলাদেশের রাজপথে বিজয় পতাকা উড়ানো হয়নি তাঁর। দেশে ফিরে প্রতি বিজয় দিবসেই তাই লাল-সবুজের পতাকা নিয়ে রাস্তায় নামেন তিনি।

এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় শোভাযাত্রায় অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসেছেন এই মুক্তিযোদ্ধা। তিনি মনে করেন ১৯৭১ সালের অর্জিত বিজয় ১৯৭৫ সালে ছিনিয়ে নেয়ার পর আবার রক্ত রাঙা বিজয় ফিরতে শুরু করেছে।

রাজধানীতে বসবাস করা গোপালগঞ্জের এই মুক্তিযোদ্ধা চ্যানেল আই অনলাইনকে জানান বিজয় ভাবনা, যুদ্ধদিনের কথা।

১৯৭১ সালে যুদ্ধদিনের কথাগুলো দিয়েই শুরু করেন তিনি,বলেন: খালি রাইফেল দিয়ে যুদ্ধ হবে না, বড় যুদ্ধে গ্রেনেড-মর্টার চালানো জানতে হয়। এজন্য অক্টোবরে আমরা ভারতে গেলাম। ১৬ ডিসেম্বর আমরা ভারতের বারাসাতের নীলগঞ্জে ক্যাম্পে ছিলাম। ডিসেম্বরের ৩ তারিখ থেকে খুবই উদ্বিগ্ন ছিলাম আমরা। কারণ ওইদিন ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছিলো। রেডিও পাকিস্তানে ঘোষণা দিলো যে তারা বারাসাত পর্যন্ত এসে পড়ছে। এইবার আমরা হাসলাম। কারণ এটা পুরোপুরি মিথ্যাচার। তবে অবস্থা এমন ছিলো যে অল্প দিনের ট্রেনিং নিয়েই আমাদের বাংলাদেশে ঢুকতে প্রস্তুত হতে বলা হলো। আমরা রেডি হয়ে গেলাম। কিন্তু ৭ তারিখ আমাদের জানানো হলো আমাদের আর ঢুকতে হবে না। এরই মধ্যে ১০ তারিখে ক্যাম্পে আসা একজন জানালো গোপালগঞ্জ শত্রু মুক্ত হয়ে গেছে। শুনলাম দলে দলে পাকিস্তানিরা বিভিন্ন জেলা থেকে ঢাকায় চলে যাচ্ছে।

১৯৭১ সালে রেসকোর্স ময়দানে সরাসরি বঙ্গবন্ধুর ভাষণ শোনা এই মুক্তিযোদ্ধার এখনো সেদিনের কথা মনে পড়লে শিহরণ জাগে, গায়ের রোম দাঁড়িয়ে যায়।

অথচ জাতিকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করা মানুষটিকে হত্যার মাধ্যমে ১৯৭১ সালের বিজয়কে ছিনিয়ে নেয়ার আক্ষেপ চেপে রাখতে পারেন না এই মুক্তিযোদ্ধা।

Reneta

তিনি বলেন: আমাদের বিজয় বঙ্গবন্ধুকে হত্যার পর ছিনিয়ে নেয়া হয়েছিলো। ১৯৭৫ সালের পর ২১ বছর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কোথাও বাজেনি। স্বাধীনতার শত্রুদের নিয়ে রাষ্ট্রপরিচালনা করা হয়েছে। একাত্তরের বিজয়ের আগে বাংলাদেশের শত্রুরা যেরকম শক্তিশালী ছিলো ৭৫ সালে আবার সেরকম শক্তিশালী হয়ে গেলো।

তবে দেশে বিজয়ের সুবাতাস আবার বইছে জানিয়ে তিনি বলেন: আগে আমাদের দেশে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসেও অভাব হতো। এখন পুরান ঢাকার নবাবপুরে দেখেছি আমার দেশের মানুষ দুই-তিন লাখ টাকা দিয়ে একটা ঝাড়বাতি কিনতে পারে। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের কারণেই আমরা অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারছি। দ্রব্যমূল্য এখন যাই হোক আমাদের সবার কাছে এখন পয়সা আছে। তবে রাস্তায়,কমলাপুরে এখনো দুস্থ মানুষের শুয়ে থাকা দেখলে কষ্ট লাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসমুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT