ওপেনার মুরালি বিজয় ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনেই ৫১ রানের লিড পেয়েছে ভারত।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা চারশো রানের জবাবে ৭ উইকেটে ৪৫১ রান করা ভারতীয়রা পার করেছে তৃতীয় দিন।
মুম্বাইয়ে ১ উইকেটে ১৪৬ রান নিয়ে দিন শুরু করা ভারত শুরুতেই হারায় পুজারা’র উইকেট। ৪৭ রানে পুজারা আউট হওয়ার পর কোহলির সাথে ১১৬ রানের পার্টনারশীপ গড়েন বিজয়।
ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ১৩৬ রানে আউট হন তিনি। এরপর দিনের বাকি সময়টা ভারতীয় ইনিংসকে একাই টেনেছেন কোহলি । ক্যারিয়ারের ১৫ নম্বর টেস্ট সেঞ্চুরি করা কোহলি দিন শেষে অপরাজিত ১৪৭ রানে।
ইংল্যান্ডের চারশো রানের জবাবে তিন উইকেট হাতে রেখে ৫১ রানে এগিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০’তে এগিয়ে থাকা ভারত।








