বিনোদন

বিজয় উৎসবে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

বিজয় উৎসবে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব। রবিবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘ই-ভ্যালি সেলুলয়েডে ৭১’ শিরোনামের এ আয়োজন করে। রাজধানীর শাহবাগের জাতীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

উৎসবে ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো হলো- চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’, নাসিরুদ্দিন ইউসুফের ‘গেরিলা’ ও তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’।

এছাড়াও প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’, ‘একজন মুক্তিযোদ্ধা’ ও ‘নট আ পেনি নট আ গান’। প্রদর্শনীতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দিলদার হোসেনের ‘দহনবেলা’।

উৎসবে মিডিয়া স্পন্সর হিসেবে আছে ডিবিসি নিউজ, রেডিও ধ্বনি ও অর্থকড়চা। কো-স্পন্সর হিসেবে থাকছে এক্সিম ব্যাংক এবং এয়ারলাইন্স পার্টনার হিসেবে থাকছে ইউএস বাংলা এয়ারলাইনস।

বিষয়:আগুনের পরশমনি গেরিলা চলচ্চিত্র জয়যাত্রা তৌকীর আহমেদ নাসিরউদ্দিন ইউসুফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…