চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ৫০ বছরে চ্যানেল আইতে ‘সৃজনে অর্জনে ৫০’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে চারজন ব্যক্তি, সবাই মাস্ক পরেছেন, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মহান বিজয়ের অর্ধশতক উপলক্ষে চ্যানেল আই নিয়েছে বিশেষ উদ্যোগ। ১১ ডিসেম্বর (শনিবার) থেকে ১৬ ডিসেম্বর টানা ৬ দিন রাত সাড়ে ৯ টায় প্রচারিত হবে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান ‘গ্রামীণফোন সৃজনে অর্জনে ৫০’।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চ্যানেল আই কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. প্রফেসর শামসুল আলম, নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গ্রামীণফোন এর প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

উপস্থিত সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ তার বক্তব্যে বলেন যে, ‘সৃজনে অর্জনে ৫০’ অনুষ্ঠানটির পরিকল্পনা করার পেছনে আমাদের উদ্দেশ্য একটাই সেটি হলো মুক্তিযুদ্ধের ৫০ বছরে আমাদের (বাংলাদেশ) যে অর্জন তা সবার সামনে তুলে ধরা। নতুন প্রজন্মকে সংক্ষিপ্তভাবে হলেও মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়া। ৬টি পর্বে আমরা ভিন্ন ভিন্ন ৬টি বিষয় নিয়ে আলোচনা করবো অনুষ্ঠানটিতে। যেখানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট দুজন ব্যক্তিত্ব এবং দেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন ছাত্র-ছাত্রী। যারা আলোচনা করবেন স্বাধীনতার পঞ্চাশে আমাদের দেশের অর্জন নিয়ে। পাশাপাশি আগামী ৫০ বছরে আরও কী কী অর্জন হতে পারে বাংলাদেশের, এমন নানান বিষয় নিয়ে আলোচনা থাকবে অনুষ্ঠানটিতে।

Banglabid

সংবাদ সম্মেলনে নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বলেন, প্রতি বছরই বিজয়ের মাস নিয়ে চ্যানেল আইয়ের নানান আয়োজন থাকে, দীর্ঘ সময় ধরে এমনটাই দেখে আসছি। তবে এবছর বিজয়ের ৫০ বছর নিয়ে চ্যানেল আই আরেকটু ব্যতিক্রমধর্মী আয়োজন শুরু করেছে। যারই বিশেষ একটি আয়োজন ‘সৃজনে অর্জনে ৫০’। যদিও মাসের শুরু থেকেই নানান আয়োজন চলছে চ্যানেল আইতে তবে আমি বলতে পারি এই ‘সৃজনে অর্জনে ৫০’ অনুষ্ঠানটি থেকে বর্তমান প্রজন্ম অনেক নতুন বিষয় জানতে পারবে মুক্তিযুদ্ধ নিয়ে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. প্রফেসর শামসুল আলম তার বক্তব্যে বলেন যে, শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় খুবই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে ‘সৃজনে অর্জনে ৫০’ অনুষ্ঠানটি। যেখানে ৬টি পর্বে স্বাধীতার ৫০ বছরে বাংলাদেশের বিশেষ বিশেষ অর্জন গুলোকে তুলে ধরা হবে। আশা করছি এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা স্বাধীনতা ও আমাদের অর্জন সম্পর্কে নানান বিষয় জানতে পারবো।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ। অনুষ্ঠানটির ৬টি পর্ব সাজানো হয়েছে ৬টি ভিন্ন ভিন্ন বিষয়ে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, অর্থনৈতিক অগ্রগতি, খাদ্য নিরাপত্তা: বিন্দু থেকে বৃত্ত, সামাজিত অগ্রগতি, ডিজিটাইজেশন: শূন্য থেকে মহাশূন্যে এবং গণমাধ্যম ও সংস্কৃতি। এসব বিষয়ের ভিতর দিয়ে বাংলাদেশের পঞ্চাশ বছরের অগ্রগতির সম্যকচিত্র তুলে ধরার প্রয়াস নিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জননাসিরউদ্দিন ইউসুফবাংলাদেশলিড বিনোদনশাইখ সিরাজসৃজনে অর্জনে ৫০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুনীল অর্থনীতির সম্ভাবনায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বহুমুখী গবেষণা

পরবর্তী

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

কাদের বলছেন বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT