চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং ৫১তম বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বাসস জানায়, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখস্থ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে তার দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এসময় উপস্থিত ছিলেন।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৫০ বছর আগে এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন হয়েছিল, সে দিনটি স্মরণে জাতি আজ ৫১তম বিজয় দিবস উদযাপন করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ এবং ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে।

Reneta

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-এই দুটি বৃহৎ উদযাপনের সঙ্গে মিল রেখে এ বছর বিজয় দিবস উদযাপনে একটি নতুন মাত্রা যোগ হয়েছে।

দিবসটি উদযাপনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে উপস্থিত থাকবেন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করবেন।

বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনা গণভবনে স্মারক ডাকটিকিটও অবমুক্ত করবেন। তিনি সেখানে বাংলাদেশের পর্যটনের ব্র্যান্ড নেম ‘মুজিবের বাংলাদেশ’ লেখা একটি লোগো উন্মোচন করবেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন।

বিকেলে প্রধানমন্ত্রী দুটি মহান উদযাপনের অংশ হিসেবে জাতির উদ্দেশে শপথ পাঠ করাবেন। এছাড়া, তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়ের সুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত ৭ লাখের বেশি, মৃত্যু প্রায় ৮ হাজার

পরবর্তী

আমেরিকায় বসে ‘কুস্তিগীর’ এর প্রস্তুতি নিচ্ছেন বাপ্পী

পরবর্তী

আমেরিকায় বসে 'কুস্তিগীর' এর প্রস্তুতি নিচ্ছেন বাপ্পী

বন্ধু আগুয়েরোর জন্য মনের দুয়ার খুলে দিলেন মেসি

সর্বশেষ

ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT