চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকায় শিশুদের নিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে পুরান ঢাকায় উদযাপন হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী।

সূত্রাপুরের মালাকাটোলায় শহীদ স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে দিনব্যাপী শিশুদের কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতা আর নাটিকা উপস্থাপনের মধ্য দিয়ে বিজয়ের ৫০ বছর উদযাপন করা হয়। এসময় শিশুদের অভিনয়ে নাটক ৭১-এর দিনগুলো মঞ্চায়ন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় কবি পরিষদের সভাপতি গীতিকার এম আর মনজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা কবি তৌহিদুল ইসলাম কনক, কবিয়ালের সভাপতি বাপ্পি সাহা, অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃষ্টি সাহা, সভাপতিত্বে ছিলেন শহীদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা উত্তম কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শহীদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে। শিশুদের নিয়ে আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার অংশ। শিশুদের জানতে হবে বঙ্গবন্ধুর কথা, বাংলাদেশের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা। জানতে হবে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল বাংলাদেশের কথা। বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের সম্পর্কেও প্রকৃত ইতিহাস জানতে হবে।

সর্বোপরি এদেশের স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের পাতার একজন অবিস্মরনীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের গড়ে তুলতে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে বলেও যোগ করেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসবিজয়ের সুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওটিটি নয়, আমি বড় পর্দার নায়ক: জন আব্রাহাম

পরবর্তী

হকির ময়দানে লড়াইয়ের গল্প লিখল বাংলাদেশ

পরবর্তী

হকির ময়দানে লড়াইয়ের গল্প লিখল বাংলাদেশ

বাংলাদেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের স্থায়িত্ব সূচক কমেছে

সর্বশেষ

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT