ডিজিটাল শর্ট

বিজয়ী হলে সততা ও সাহসিকতার সাথে কাজ করব

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর আতিকুল ইসলাম বলেন: আমি আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছি। আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকে খেয়াল রেখে বেশি নেতাকর্মী নিয়ে আসিনি। মনোনয়নপত্র জমা দেয়ার সময় আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা।

বিষয়:আতিকুল ইসলাম এমহোম চ্যানেল আই চ্যানেল আই অনলাইন ডিএনসিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…