চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিজ্ঞাপনের অত্যাচার থেকে দর্শকদের রক্ষা করব’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৫:৪৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
বিনোদন
A A
মামুনুর রশীদ

মামুনুর রশীদ

টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িতদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ।

গতকাল রোববার বিকেলে রাজধানীর গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

নির্বাচিত হওয়ার পর সংগঠনের ভবিষ্যৎ​ কর্মকান্ড নিয়ে তিনি কী ভাবছেন? এ ব্যাপারে আজ সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন মামুনুর রশীদ।

আপনাকে অভিনন্দন।

ধন্যবাদ।

আপনারা শপথ নিচ্ছেন কবে?

Reneta

আগামী ২/৩ দিনের মধ্যেই। মাত্র তো নির্বাচন হলো। এখনো সবার সঙ্গে বসা হয়নি। বসে তারপর তারিখ চূড়ান্ত করব।

আপনি তো এর আগেও নির্বাচিত হয়েছেন।

হ্যাঁ, এর আগে আরও চারবার আমি নির্বাচিত হয়েছি। ওই সবকটি নির্বাচনই ছিল সিলেকশন। আর এবার ইলেকশন হয়েছে।

এবারই প্রথম নির্বাচন হলো। আর আপনি প্রযোজকদের ভোটে নির্বাচিত হয়েছেন। কী মনে হচ্ছে?

জবাবদিহিতা অনেক বেড়ে গেল।

নির্বাচিত হওয়ার পর কোন কাজটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন?

দেশি চ্যানেলে বিদেশি অনুষ্ঠান প্রচারের ব্যাপারে সম্প্রচার নীতিমালা তৈরি ও তার বাস্তবায়ন।

সামনে আর কোন দিকগুলোকে গুরুত্ব দেবেন?

নাটকের মানোন্নয়নের জন্য আমরা কাজ করব। মিডিয়ায় অনেক অনিয়ম রয়েছে, সব দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনা চেষ্টা করব। কাজের যথাযথ পরিবেশ ফিরিয়ে আনব। প্রযোজকেরা যেন তাঁদের লগ্নিকৃত অর্থ ফেরতের নিশ্চয়তা পান, সেই চেষ্টা থাকবে। বিজ্ঞাপনের অত্যাচার থেকে দর্শকদের রক্ষা করব। কাজের পরিসর বাড়াব। আপাতত আমরা এসব বিষয় নিয়েই ভাবছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামুনুর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT