চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফের মহাজাগতিক পথচলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
আসিফ

উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের পরিকল্পনায় এবং মাহবুবুল আলম তারুর গবেষণা ও পরিচালনায় বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্টের কর্মকাণ্ড ও আসিফের বিজ্ঞান বক্তৃতার ওপর নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র। ২৪ মিনিটের এই প্রামাণ্যচিত্রটির নাম ‘আসিফের মহাজাগতিক পথচলা’।

আগামী ১১ জুলাই মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো এবং ডিভিডি প্রকাশনা উৎসব হবে। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা। সভাপতিত্ব করবেন লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান।

ডিসকাশন প্রজেক্ট ১৯৯২ সাল থেকে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দর্শনীর বিনিময়ে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করে চলেছে বাংলাদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। দীর্ঘ ২৪ বছর ধরে এই কাজটি তারা করে গেছেন। বিজ্ঞান বক্তৃতাগুলোর লক্ষ্য ছিল সাধারণের কাছে বিজ্ঞানকে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলে ধরা।

এই প্রামাণ্যচিত্রে দেখা যাবে এক স্বেচ্ছাসেবী বলছেন: ‘আমরা খুব শঙ্কিত ছিলাম যে, টিকিট সেল করে বক্তৃতা! এটা কুড়িগ্রামের ইতিহাসে কখনও ঘটেনি এবং বক্তৃতা শোনার জন্য টিকিট নেবে কি-না! এ রকম একটা শঙ্কা আমাদের মধ্যে প্রচণ্ড রকম কাজ করেছিল’

“কিন্তু বাস্তবে মানুষ এসেছেন এবং আগত দর্শক-শ্রোতাদের ভেতর থেকে বলতে শোনা গেছে: ‘এরকম একটা অনুষ্ঠান কুড়িগ্রামে হবে, আমরা দেখব, এটা কখনোই ভাবতে পারিনি।”

আসিফই সম্ভবত বাংলাদেশে একমাত্র পেশাদার বিজ্ঞান বক্তা যিনি দর্শনীর বিনিময়ে বক্তৃতা দিয়ে বেড়ান।

Reneta

মাহবুবুল আলম তারুর পরিচালনায় নির্মিত ও প্রকাশিত অন্যান্য প্রামাণ্যচিত্রগুলো: প্রিয়ভাষিণী, ডা. জোহরা কাজী, নাট্যবিজ্ঞানী সেলিম আল দীন, ভিশনারি এবং মিশনারি জাতীয় অধ্যাপক ডা মোহাম্মদ ইব্রাহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফবিজ্ঞান বক্তৃতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT