প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র ন্যাশনাল সেক্রেটারি রাম মাধব।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যে পারস্পারিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে ভবিষ্যত করণীয় নিয়েও আলোচনা হয়।







