চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনিন্দ্য গোপাল মিত্র।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। অনিন্দ্য গোপাল মিত্র স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে তার ভূমিকার কথা উল্লেখ করেন অনিন্দ্য মিত্র।

এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের সাহায্য সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল এবং একটি প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে অন্ধকারে রাখা হয়েছিল।

তবে এখন তরুণ প্রজন্ম ইতিহাস সচেতন এবং তারা সঠিক ইতিহাস জেনেছে, যোগ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

প্রেস সচিব জানান, ভারত এবং বাংলাদেশ দুই দেশই দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে সমান গুরুত্ব দেয় বলেও বৈঠকে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করে বিজেপি নেতা বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী-বিজেপি নেতাবিজেপি নেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্সের সমান হচ্ছে

পরবর্তী

অসমাপ্ত শোকগাঁথা থেকে মহাশক্তির ধারা

পরবর্তী

অসমাপ্ত শোকগাঁথা থেকে মহাশক্তির ধারা

শহীদুল আলম

ভক্তদের যে প্রশ্নের উত্তর দিতে হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT