চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ: নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহতদের পরিবারসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার বিশ্বাস বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিটটি করেন।

আগামি সপ্তাহে এ রিটের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।

এই রিটে ওই দিনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না, সেই মর্মে রুল চাওয়া হয়েছে।

স্বারাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালক ও ঠাকুরগাঁওয়ে বিজিবি ৫০ এর কমান্ডিং অফিসারকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি গরু নিয়ে ‘গণ্ডগোলে’ ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) গুলিতে এক এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

Reneta

নিহতরা হলেন হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের নবাব (৩৫), সাদেক (৪৫) এবং জয়নাল (১৪)। এরমধ্যে জয়নাল এসএসসি পরীক্ষার্থী বলে হরিপুর থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা তখন জানান, বিজিবির ৮ থেকে ১০ জন সদস্য বহররমপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়ি থেকে চারটি গরু নিয়ে যাচ্ছিল। বিজিবির দাবি গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে।

এ খবর শোনার পর রুহিয়া এবং বহররমপুর গ্রামের লোকজন বিজিবি সদস্যদের ঘিরে ফেলে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিজিবি গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে দিনাজপুর সদর হাসপাতালে জয়নালের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবিরিটহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT