চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের পথে কঙ্কনা-রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

দাম্পত্য জীবনের ইতি টানতে চান কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে! এমন ঘোষণা অনেক আগেই দিয়েছিলেন বলিউডের এই দম্পতি। এবার বোধহয় সম্পর্কে শেষ পেরেকটিও ঠুকতে যাচ্ছেন এই দম্পতি।

সম্পর্কের অবনতি হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকছিলেন কঙ্কনা-রণবীর। তবে অনেকেই আশায় ছিলেন, হয়ত আবার এক হবেন এই জুটি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন কঙ্কনা ও রণবীর।

২০০৭ সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্কনা ও রণবীর। এর ঠিক তিন বছর পর ২০১০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু খুব বেশিদিন টিকল না তাদের দাম্পত্য জীবন। ২০১৫ সালে এই দম্পতি নিজেরাই সিদ্ধান্ত নেন আলাদা হওয়ার।

২০১৭ সালের জুন মাস থেকে আলাদা থাকতে শুরু করেন রণবীর শোরে এবং কঙ্কনা সেন শর্মা। সে বছর তিতলি-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খোলেন রণবীর শোরে। তিনি জানান, কঙ্কনা এবং তিনি আলাদা থাকতে শুরু করেছেন।

২০১৭ সালের পর এবার ২০২০ সালে এসে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন কঙ্কনা সেন শর্মা এবং রণবীর শোরে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেই অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছেন এই সেলেব জুটি।

বর্তমানে কঙ্কনা এবং রণবীর দম্পতির ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। যার নাম হারুন। ছেলের পড়াশোনা থেকে শুরু করে ভরণ-পোষণ সবকিছুরই দায়িত্ব ভাগ করে নিয়েছেন কঙ্কনা এবং রণবীর। এমনকি, ছেলের দায়িত্ব কে নেবেন, তা নিয়েও নিজেদের মধ্যে বোঝাপড়া করে সিদ্ধান্ত নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্কনা সেন শর্মাবিচ্ছেদরণবীর শোরে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT