চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছিন্ন অভিবাসী সন্তানদের ফিরিয়ে দিতে মার্কিন বিচারকের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
ট্রাম্প প্রশাসন-অভিবাসন নীতি-অভিবাসী

ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে অভিবাসী বাবা-মায়ের কাছ থেকে আলাদা করা সন্তানদের আগামী ৩০ দিনের মধ্যে ফিরিয়ে দেয়ার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারপতি।

যুক্তরাষ্ট্রে প্রবেশ বা প্রবেশের চেষ্টা করা বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী পরিবারগুলো থেকে শিশুদের আলাদা করার ঘটনায় করা এক মামলায় এই হুকুম জারি করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত নীতির কারণে মে এবং জুন মাসে ২ হাজার ৩শ’র বেশি অভিবাসী শিশুকে তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা করে দেয়া হয়। এই নীতি অনুসারে বৈধ কাগজপত্র ছাড়া যে কোনো ব্যক্তি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং কোনো পরিবার এভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে সেই পরিবারের শিশুদের সরিয়ে নিয়ে আলাদা ফ্যাসিলিটিতে রাখা হবে।

Banglabid

ইতোমধ্যে অভিবাসী পরিবারগুলোতে বাবা-মায়ের থেকে সন্তানদের আলাদা করা ‘নিষ্ঠুর ও অবৈধ’ নীতির জন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্য।

ওয়াশিংটন, নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়াসহ ১৭টি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল যৌথভাবে মঙ্গলবার এই মামলা দায়ের করেন।ট্রাম্প প্রশাসন-অভিবাসন নীতি-অভিবাসী

মামলা করা রাজ্যগুলো হলো: ওয়াশিংটন, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ডেলাওয়্যার, আইওয়া, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, অরিগন, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, ভার্মন্ট ও ভার্জিনিয়া।

Reneta

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অভিবাসন প্রার্থীদের প্রবেশে বাধা দেয়া এবং সেসব পরিবারের কাছ থেকে শিশুদের আলাদা করে দেয়ার নতুন নীতির প্রতিবাদ হিসেবে মামলাটি করা হয়েছে।

মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করার পর আবার গত ২০ জুন ট্রাম্প প্রশাসন সেই পরিবারগুলোকে একসাথে রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশকেও ‘ছলনা’ বলে বর্ণনা করা হয়েছে ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা ওই মামলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাহসান অসাধারণ অভিনেতা, রাজ আমার ভাই: শ্রাবন্তী

পরবর্তী

এভাবেও ফিরে আসা যায়…

পরবর্তী

এভাবেও ফিরে আসা যায়...

ফেসবুক

যে কারণে ড্রোন তৈরির পরিকল্পনা বাতিল করলো ফেসবুক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম বলে উইকেটের রেকর্ড, ১২ রানে ৫ আউট, ধসের পর মানবাঁচাতে লড়ছে বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT