চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবে বিএনপি: মওদুদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৪৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
রাজনীতি
A A

বিএনপি ক্ষমতায় গেলে আইন করে অথবা সংবিধান সংশোধন করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত হবে বলেও দাবি করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আলাদা সচিবালয় প্রয়োজন, যা বিএনপি প্রতিষ্ঠা করবে। তাহলে বিচার বিভাগের ওপর আর কারো কোন হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না।

ব্যারিস্টার মওদুদ বলেন, এই সরকার অত্যন্ত সুকৌশলে বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি নস্যাৎ করার পায়তারা করে ব্যর্থ হয়ে হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের এই রায় একটি ঐতিহাসিক রায়। এই রায় জনগণের পক্ষে গেছে।

তিনি বলেন, যারা এখন ৭২ এর সংবিধানের কথা বলেন তাদের লজ্জা হওয়া দরকার। সেই সংবিধান তো ভালো ছিলো। কিন্তু আপনারা সেটি নষ্ট করেছেন।

‘৭২ এর সংবিধান যারা রচনা করেছিলেন তারা তা নষ্ট করে এদেশে বাকশাল কায়েম করে জনগণের অধিকার হরণ করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বিচারপতিদের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করেন। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আবারও সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিলের গুরুত্ব প্রতিষ্ঠিত হলো।’

Reneta

তিনি বলেন, ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী নির্দলীয় সরকারের জন্য দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নিশ্চিত করে নির্বাচন করেছিলেন, অথচ এখন ক্ষমতায় থেকে তিনি নির্দলীয় সরকারের বিরোধিতা করছেন, যা পুরোপুরি দ্বিমুখী আচরণ।

‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামের সংগঠনের এই আয়োজনে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার মাহবুবু উদ্দীন খোকন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. মনিরুজ্জামান মনির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিচার বিভাগসচিবালয়সংবিধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT