চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারে এমন দীর্ঘসূত্রতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৩৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
একুশ-২১ আগস্ট-গ্রেনেড হামলা

বিদেশে থাকায় ’৭৫-এর ১৫ অাগস্ট প্রাণে বেঁচে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ও তার বোন শেখ রেহানা। নানা প্রতিকূলতা আর জীবনের প্রতি হুমকি থাকার পরও ‘৮১ সালে দেশে ফিরে এসেছিলেন আওয়ামী লীগের প্রধান হয়ে। সেই থেকে বহুবার তার প্রাণনাশের চেষ্টা হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে ২০০৪ সালের ২১ আগস্ট। আর ভয়ংকর এক হত্যা চেষ্টা চালানো হয় ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায়। শেষের ঘটনার ১৭ বছর পর রোববার আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই ঘটনায় বিস্ফোরক মামলায়  ৯ জনকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়। আমরা এখানে অবাক হয়ে লক্ষ্য করছি; আলোচিত এ মামলাটির বিচারকাজ শেষ হতে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লাগলো। এখানেই শেষ নয়, এরইমধ্যে ১৩ বছর পেরিয়ে গেলেও বিচারিক আদালতেই শেষ করা সম্ভব হয়নি ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারকাজ। এ মামলা সাক্ষ্য নিতেই কেটে গেছে প্রায় সাড়ে ৮ বছর। সর্বশেষ আসামিদের আত্মপক্ষ সমর্থন প্রক্রিয়া চলছে। এই অবস্থায় নিশ্চিত করে বলা সম্ভব নয়; বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই মামলাটির রায় হবে। আমরা জানি, ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে সেই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। যাদের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানও ছিলেন। হামলার পর থেকে জজমিয়া নাটকসহ বিএনপি-জামায়ত জোট সরকারের অপতৎপরতায় প্রতি পদে বাধাগ্রস্ত হয়েছে বিচারকাজ। মূলত এর বিচারকাজ শুরু হয় ২০০৭ সালে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরের বছর। সেই সময় ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ২০০৯ সালে রাষ্ট্রপক্ষের আবেদনে আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্ত হয়। নতুন তদন্তে অভিযুক্ত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ঘটনার সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, পুলিশের সাবেক তিন আইজি, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসআইয়ের সাবেক প্রধানসহ ৩০ জন। এরপর ২০১২ সালে আবার শুরু হয় বিচারকাজ। এখানো চলছে। আমরা লক্ষ্য করেছি- এমন আলোচিত হত্যা বা হত্যা চেষ্টার বিচার না হওয়া অথবা বিচারে দীর্ঘসূত্রতায় একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি। শেখ হাসিনার ওপর চালানো এ দুটি হামলা তার বড় প্রমাণ। আমরা মনে করি, অতিদ্রুত এ মামলার বিচারকাজ শেষ করে এমন ঘটনার পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ শে আগস্ট২১ শে আগস্ট গ্রেনেড হামলা২১শে আগস্টগ্রেনেড হামলাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT