চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় রাজনৈতিক আশ্রয়ে বিচারপতি সিনহার আবেদনের শুনানি আগস্টে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদনের উপর আগামী মাসে শুনানি হবে। গত ৪ জুলাই সড়ক পথে কানাডায় এসে নায়াগ্রায় রাজনৈতিক আশ্রয় চান বিচারপতি সিনহা। তারপর থেকে তিনি টরন্টো বসবাস করছেন বলে জানা গেছে।

কানাডার অনলাইন গণমাধ্যম নতুন দেশ সূত্রে জানা গেছে, বিচারপতি সিনহার মার্কিন যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি ঝুলে যাওয়ার পর তিনি কানাডায় এসে আশ্রয় চাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুসারে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে কানাডা আসেন। স্কারবোরো এলাকায় একটি কন্ডোমিনিয়াম ভাড়া নিয়ে আপাতত সেখানেই তিনি স্ত্রী ও কন্যাসহ থাকছেন।

নিউইয়র্কের সূত্রগুলো জানায়, আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চেয়ে বিচারপতি সিনহা তেমন একটা ইতিবাচক সাড়া পাননি। তরুন এক ইমিগ্রেশন কর্মকর্তা তার সাক্ষাতকার নিয়েছেন এবং বিচারপতি সিনহার বক্তব্যে ‘সন্তোষজনক নয়’ জানিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার জন্য রিফিউজি বিষয়ক আদালতে পাঠিয়ে দেন। তারপর আর তার আবেদনের কোনো অগ্রগতি হয় নি। এরই মধ্যে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তিনি কানাডাকে পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি হিসেবে এবং তাকে ঘিরে ঘটনাপ্রবাহের কারণে কানাডায় আবেদন করার সাথে সাথে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে ‘টেবল ডিসিশন’ হয়ে যাবে, অনেকে এমন ধারণা করলেও বিচারপতি সিনহার ক্ষেত্রে সেটি ঘটেনি। এক মাস পর শুনানির তারিখ দেয়া হয়েছে তাকে।

কানাডার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তৃতীয় নিরাপদ কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা হলে তিনি কানাডায় প্রবেশের অনুপুযুক্ত হবেন- মর্মে একটি নতুন আইন হয়েছে। সেই আইনের বিধিতে বিচারপতি সিনহা রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য নন। কিন্তু তার আবেদনপত্র গ্রহণ করে শুনানির সুযোগ দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিচারপতির সিনহার ঘনিষ্ঠজনরা।

টরন্টোয় বাসা ভাড়া করে বসবাস শুরু করলেও বিচারপতি সিনহা খানিকটা নিরিবিলিই থাকছেন। এর মধ্যে তিনি স্থানীয় একটি মন্দিরে গিয়েছেন এবং বাংলাদেশ সরকারের সাথে টানাপড়েন চলাকালে বিশেষভাবে আলোচনায় আসা একজন ব্যবসায়ীর আত্মীয়ের বাসায় দাওয়াতেও গেছেন। ওই দাওয়াতে নিউইয়র্ক থেকে তার কয়েকজন বন্ধুও যোগ দিয়েছিলেন বলে জানা যায়।

ট্যাগ: মার্কিন যুক্তরাষ্ট্ররাজনৈতিক আশ্রয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পকলায় মালহার ফেস্টিভাল, সুরের মূর্ছনা ছড়াবেন যারা

পরবর্তী

ট্রাক সরিয়ে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু

পরবর্তী

ট্রাক সরিয়ে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু

অবসরে ধোনির সাত নম্বর জার্সি!

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT