চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি-রাজনীতিকদের মধ্যে টানাপোড়েনের মূলে বিএনপি: কামরুল

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৯:৩৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
বিচারপতি-রাজনীতিকদের মধ্যে টানাপোড়েনের মূল কারণ বিএনপি, আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিচারপতি এবং রাজনীতিকদের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তার জন্য বিএনপিকে দায়ী করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, কিছু দিন আগে ষোড়শ সংশোধনীর রায় হয়েছে। এ রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীর টানাপোড়েন চলছে। আর এটা সৃষ্টি করেছে বিএনপি। তারা বিচারকের পক্ষ নিয়েছে। এর মাধ্যমে অসংবিধানিক সরকার গড়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে যখন নির্বাচনের একটা আবহাওয়া বইছে, মানুষ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুন্দর একটা জাতীয় নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে সেই মূহুর্তে নির্বাচনকে বানচাল করার জন্য নুতনভাবে ষড়যন্ত্র চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে কবি জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রলীগ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

Reneta

হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়ফজিলাতুন্নেসা মুজিবসংবিধানের ষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT