চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি নিয়োগে ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ বা ‘বিচার বিভাগীয় নিয়োগ পরিষদ’ গঠনে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারে গত ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি যে রোডম্যাপ (রূপরেখা) তুলে ধরেন, তাতে অন্যান্য বিষয়ের সাথে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুসঙ্গিক বিষয়ে বিষদ গবেষণা করে একটি প্রস্তাব আজ (বৃহস্পতিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।’ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন বা কাউন্সিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, গণবিজ্ঞপ্তি জারি করে বিচারক হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন বা দরখাস্ত আহ্বান করার উল্লেখ রয়েছে প্রধান বিচারপতির প্রস্তাবে। এছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ গ্রহণের জন্য কাউন্সিল সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহবান করতে পারবে। শুধু তাই না, কাউন্সিল যে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রার্থী সম্পর্কে তথ্য নির্দেশ দিতে পারবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে। এই কাউন্সিলটি গঠন করা হলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক নিয়ে থাকেন রাষ্ট্রপতি। ৯৫(১) অনুচ্ছেদে বলা আছে- ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’ আর ৯৮ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগের কথা বলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT