চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল: ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:১৯ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এ বি এম খায়রুল হক ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে বিষোদগার করে যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন- ‘অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে, সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার পূর্বেই খায়রুল হক ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিষোদগার করেছেন। বিচারপতি খায়রুল হকের এই বক্তব্যে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের বক্তব্যের মধ্যে কোনও অমিল নেই। একই সুরে বাধা। বিচারপতি খায়রুলের বক্তব্যই আওয়ামী লীগের বক্তব্য।’

ফখরুল বলেন- ‘মনে হলো এই রায়ের ফলে খায়রুল হকের গাত্রদাহ শুরু হয়েছে। আইন কমিশনের আসনে বসে সুপ্রীম কোর্টের রায় সম্পর্কে প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, রীতিমত আদালত অবমাননার সামিল।

বিএনপি মহাসচিব বলেন- ‘বিচারপতি খায়রুল হক তার সময় যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে, তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ৫ম, ৭ম ও ১৩তম সংশোধনী বাতিলের ফলে আজ দেশে যে সাংবিধানিক, রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা দেশের গণতন্ত্রকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে। বিচারপতি হকের রায়ের পরেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অস্থীতিশীলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে। সরকার হয়ে উঠেছে লাগামহীন। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলস্বরূপ আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের দর্শনের মূল উৎপাটন করে প্রায় একদলীয় একনায়কতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে।’

গতকাল এবং আজ আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়ের উপর প্রতিক্রিয়া জানানো হয়েছে জানিয়ে ফখরুল বলেন-‘তারা হতাশ হয়েছেন, সংক্ষুদ্ধ হয়েছেন। তাতো হবেনই। তাদের সৃষ্ট দানব যে তাদেরকেই গ্রাস করতে চলছে তা এখনও তারা বুঝতে পারছেন না।’

Reneta

তিনি আরো বলেন- ‘সুপ্রীম কোর্টের আপীল বিভাগকে আর একবার ধন্যবাদ জানাই এই জন্য যে তারা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ৭৯৯ পৃষ্ঠার ঐতিহাসিক, দার্শনিক দিক-নির্দেশনামূলক বা দলিল এই রায়টির মাধ্যমে বর্তমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা বলেই আমাদের কাছে মনে হয়েছে। সত্য উদ্ভাসিত হয়েছে নির্ভীকভাবে।’

হতাশাগ্রস্ত জাতি এই এই রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে জানিয়ে তিনি বলেন- ‘আমরা সেজন্যই এই রায়কে স্বাগত জানিয়েছি এবং আপিল বিভাগকে অভিনন্দন জানিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম খায়রুল হকবিএনপিমির্জা ফখরুলষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT